শিরোনাম:
●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
রাঙামাটি, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৭ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে অবাধে পোনা নিধন : নির্বিকার মৎস্য দফতর
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে অবাধে পোনা নিধন : নির্বিকার মৎস্য দফতর
মঙ্গলবার ● ১৭ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে অবাধে পোনা নিধন : নির্বিকার মৎস্য দফতর

---বিশ্বনাথ প্রতিনিধি :: (২ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১০  মি.) বর্ষার পানিতে এখন খাল-বিল, নদী-নালায় চড়ে বেড়াচ্ছে ঝাঁকে ঝাঁকে মাছের পোনা। কিছুদিনের মধ্যেই মাছগুলো বড় হবে।

কিন্তু সিলেটের বিশ্বনাথ উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে নানা প্রজাতির পোনা মাছ ধরে বাজারে বিক্রি করা হচ্ছে। নিষিদ্ধ কারেন্ট জালসহ মাছ ধরার সরঞ্জাম দিয়ে এক শ্রেণির মৎস্য শিকারি ডিমওয়ালা মা মাছসহ ওই পোনা অবাধে নিধন করলেও ‘রহস্যজনক’ কারণে নির্বিকার উপজেলা প্রশাসন।
অভিযোগ উঠেছে, দীর্ঘ দুই বছরেও নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রেতা-ব্যবহারকারী ও এসব মাছ বিক্রির বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করেনি সংশ্লিষ্টরা। সরকারি নির্দেশনানুযায়ী জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ ইঞ্চির নীচে সব ধরণের মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ হলেও বিশ্বনাথের বাজারে পাওয়া যাচ্ছে প্রচুর পোনা মাছ। এতে মাছের বংশবৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সম্প্রতি উপজেলার বিভিন্ন বাজারে দেখা গেছে, প্রকাশ্যে বিক্রি হচ্ছে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, পাবদা, আইড়, ঘনিয়াসহ দেশীয় প্রজাতির পোনা মাছ।

মৎস্য শিকারিরা উপজেলার বিভিন্ন হাওর-বাওর থেকে নিষিদ্ধ কারেন্ট জাল, বেড় জাল, সুতি জাল ও হরেক রকম খাঁচা দিয়ে পোনা ধরে আনে। স্থানীয় হাট-বাজার ও উপজেলা সদরের পুরাতন-নতুনবাজারে ওই পোনা বিক্রি করা হয়। প্রশাসনের নাকের ডগায় পোনা মাছ বিক্রি ও সদরের পুরাতন বাজারের দু’একটি দোকানে নিষিদ্ধ কারেন্ট জালের রমরমা বাণিজ্য হলেও ‘রহস্যজনক’ কারণে আইনি ব্যবস্থা নিচ্ছেন না কেউ।

এদিকে, গত ১৫ জুলাই রবিবার বিকেলে সদরের নতুনবাজারে পোনা মাছ বিক্রির সত্যতা পান মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী জসিম উদ্দিন। ওইদিন তিনি বাজার থেকে পোনা মাছের ছবি তুললেও ‘রহস্যজনক’ কারণে কোনো ব্যবস্থা নেয়া হয়নি ব্যবসায়ীদের বিরুদ্ধে।

সূত্র জানায়, ২০১৬ সালে সফিকুল ইসলাম ভূঁইয়া উপজেলা মৎস্য দফতরের সিনিয়র কর্মকর্তা হিসেবে যোগদানের পর অদ্যাবিধি নিষিদ্ধ কারেন্ট জাল, পোনা ও ডিমওয়ালা মা মাছ নিধনকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়ায় অনেকটা ‘বৈধতা’ লাভ করেছে পোনা নিধন।

তবে উপজেলা মৎস্য দফতরের সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূঁইয়া অভিযোগ অস্বীকার করে বলেন, যারা এসব করছে আমি তাদের চিনিই না। তবে, অচিরেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার বলেন, ‘পোনা নিধনকারী ও নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)