শিরোনাম:
●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
রাঙামাটি, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ জুলাই ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন
বুধবার ● ১৮ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০১মি.)‘মাছচাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’-এ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষে গাজীপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত সারাদেশের মত গাজীপুরেও মৎস্য সপ্তাহ পালন করা হবে।

১৮ জুলাই বুধবার সকালে জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা মর্জিনা বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন ভূইয়া, জেলা জরিপ কর্মকর্তা বেলাল হোসেন।

সংবাদ সম্মেলনে জেলা মৎস কর্মকর্তা বলেন, গাজীপুর জেলায় ৬০ হাজার তিনশত বার দশমিক ছয় শূন্য মেট্রিক টন মাছের চাহিদ রয়েছে। তার মধ্যে আভ্যন্তরীণ ভাবে যোগান দেয়া হচ্ছে ৫১ হাজার চারশত চৌত্রিশ মেট্রিক টন। বাকী আট হাজার আটশত আটাত্তোর দশমিক ছয় মেট্রিক টন (ঘাটতি) অন্য জেলা থেকে আমদানী করতে হয়। গাজীপুর সদরে শ্রমিকের সংখ্যা বেশি হওয়ায় মাছের চাহিদা তুলনামূলক বেশি। তাই এ চাহিদা পূরণে আমরা গাজীপুর জেলার বিভিন্ন বিল সংরক্ষন মাছের প্রজন্ন ক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ ও মাছ চাষে উৎসাহিত করে খামারির সংখ্যা বাড়ানো হচ্ছে।

সম্মেলনে উন্মোক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক মো. মজিবুর রহমান, মো. রাহিম সরকার, মো. নজরুল ইসলাম আজহার, সৈয়দ মোখছেদুর রহমান লিটন, হাবিবুর রহমান ও বায়েজিদ হোসেন প্রমুখ। সম্মেলনে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জাতীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ে তথ্য বা পরিসংখ্যান প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন করেন গাজীপুর সদর অফিসের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জান্নাতুন শাহীন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)