শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২২ জুলাই ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » এক বছর যাবত একটি পরিবারকে সমাজচ্যুত করে রেখেছে সমাজপতিরা
প্রথম পাতা » প্রধান সংবাদ » এক বছর যাবত একটি পরিবারকে সমাজচ্যুত করে রেখেছে সমাজপতিরা
রবিবার ● ২২ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এক বছর যাবত একটি পরিবারকে সমাজচ্যুত করে রেখেছে সমাজপতিরা

---নওগাঁ প্রতিনিধি :: (৬ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৮মি.) নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের যাত্রাপুর গ্রামে মৃত ব্যক্তির মিলাদে অংশ না নেওয়ার কারণে একটি পরিবারকে এক বছরের বেশি সময় ওই গ্রামের সমাজপতিরা পূর্বপরিকল্পনা অনুসারে একঘরে বা সমাজচ্যুত করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। যতই দিন যাচ্ছে ততই ওই পরিবারকে গ্রামের সবকিছু থেকে বিরত রাখার জন্য গ্রামের কতিপয় মাতবররা প্রতিনিয়তই জারি করছেন নতুন নতুন নিয়ম-কানুন। এতে করে অসহায় জীবন-যাপন করছে ওই একঘরে পরিবার।
অভিযোগ সূত্রে জানা, প্রায় ১বছর আগে যাত্রাপুর গ্রামে মৃত-মহির উদ্দিন মন্ডলের মিলাদ বা ফয়তায় ব্যক্তিগত কারণে অংশ গ্রহন করতে পারেনি ওই গ্রামের মুনছুর আলীর পরিবার। মিলাদে অংশগ্রহণ না করার কারণে মৃত-মহির উদ্দিন মন্ডলের ছেলে গ্রামের কথিত মাতবর আব্দুস সামাদ মন্ডল ওই গ্রামের আরো কিছু মাতবরদের নিয়ে গ্রামে শালিশ-বৈঠকের মাধ্যমে পূর্বপরিকল্পনা অনুসারে মুনছুর আলীর পরিবারকে একঘরে বা সমাজচ্যুত করে রাখার সিধান্ত গ্রহণ করে। পরবর্তিতে গ্রামের মাতবররা ওই পরিবারটিকে গ্রামের কোন কাজে বা কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেয় না এমনকি গত কোরবানী ঈদে মিসকিনদের জন্য রাখা কোরবানীর মাংস পর্যন্ত গ্রামের মাংসের সঙ্গে একত্রে করে বিলি করতে দেয় নাই। সম্প্রতি মুনছুর আলীর শ্যালকের মেয়ের বিয়েতেও এই পরিবারকে দাওয়াত না দিতে এবং ওই বিয়েতে অংশগ্রহণ না করার জন্য নির্দেশ প্রদান করে মাতবর আব্দুস সামাদ মন্ডল। অভিযোগ সূত্রে আরো জানা যায় দিন যতই যাচ্ছে ওই পরিবারের প্রতি একঘরে করে রাখার অত্যাচারের মাত্রা ততই বৃদ্ধি করছে গ্রামের মাতবররা।
মুনছুর আলীর ছেলে মো. জহুরুল ইসলাম বলেন, এমন কি অপরাধে আব্দুস সামাদ মন্ডলসহ গ্রামের আরো মাতবররা আমাদের পরিবারকে একঘরে বা সমাজচ্যুত করে রেখেছে তার সঠিক কারণ আমার জানা নেই। তবে মহির উদ্দিন মন্ডলের মিলাদে অংশগ্রহণ না করার পর থেকে গ্রামের মাতবর আব্দুস সামাদ মন্ডলের নেতৃত্বে কতিপয় মাতবররা আমাদের পরিবারের প্রতি একঘরে বা সমাজচুত্য করে এক বছর যাবত অত্যাচার করে আসছে। আমরা ভেবেছিলাম তারা হয়তোবা আমাদের পরিবারের প্রতি সদয় হবেন কিন্তু দিন যাচ্ছে আমাদের পরিবারের প্রতি মাতবরদের অত্যাচারের মাত্রা বৃদ্ধিই পাচ্ছে। এতদিন আমরা গ্রামের অন্যান্য মানুষের সহযোগিতায় বিষয়টি গ্রামেই সমাধান করার চেষ্টা করলেও বার বার আব্দুস সামাদ মন্ডল তা ভেস্তে দেয়। তারা আমার মামাতো বোনের বিয়ের অনুষ্ঠানে পর্যন্ত আমাদের পরিবারকে অংশগ্রহণ করতে দেয়নি। আমরা এই অভিশাপ থেকে মুক্তি পেতে চাই। আমরা এই গ্রামের অত্যাচারিত মাতবরদের দৃষ্টান্তর মূলক শাস্তি চাই।
ওই গ্রামের মাতবর আব্দুস সামাদ মন্ডল বলেন, অভিযোগটি সম্পন্ন মিথ্যে ও ভুয়া। ওই পরিবার তাদের জমি হালচাষসহ সকল কাজই করছে। তাদের আবার আমরা একঘরে করলাম কোথায়।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে ভুক্তভুগির পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব বলেন, এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো

আর্কাইভ