রবিবার ● ২২ জুলাই ২০১৮
প্রথম পাতা » খেলা » সাপাহারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ খেলার পুরস্কার বিতরণ
সাপাহারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ খেলার পুরস্কার বিতরণ
নওগাঁ প্রতিনিধি :: (৭ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪৬মি.) বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে ও বাংলাদেশের ইতিহাস জানতে “হাতে তালি পায়ে বল,ফুটবল ফুটবল” এই স্লোগানে নওগাঁর সাপাহারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ডকাপ ফুটবল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪ ঘটিকার সময় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামীলীগের সাপাহার উপজেলা শাখার সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী, আওয়ামীলীগের সাপাহার উপজেলা শাখার সহ সভাপতি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম,প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম,সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম প্রমুখ। খেলায় সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ১-০ গোলে উত্তর কলমুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলায় চ্যাম্পিয়ন হয়,এবং গোয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা দল ২-০গোলে কলমুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলায় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে সন্ধ্যায় অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল