শুক্রবার ● ৩ আগস্ট ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে ব্যবসায়ীর কাছ থেকে মাদক আনতে গিয়ে আ’লীগ নেতা আটক
ময়মনসিংহে ব্যবসায়ীর কাছ থেকে মাদক আনতে গিয়ে আ’লীগ নেতা আটক
ময়মনসিংহ অফিস : :(১৯ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৩০মি.) ময়মনসিংহ নগরীতে ব্যবসায়ীদের কাছ থেকে মাদক আনতে গিয়ে ডিবি পুলিশের হাতে আটক হলেন এক আওয়ামী লীগ নেতা। আটককৃত শাহবাজ রানা চৌধুরী পরাগ (৩৭) ময়মনসিংহ পৌরসভার ১২নং ওয়ার্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্র জানায়।
ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার ওসি মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান,বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বীপিন পার্ক এলাকায় মাদক ব্যবসায়ী শাওনের কাছ থেকে মাদক আনতে যায় আওয়ামী লীগ নেতা পরাগ। এমন সংবাদ পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাওন মাদক নিয়ে দৌড়ে পালিয়ে গেলেও পরাগ পুলিশের হাতে ধরা পড়েন। পরে তাকে নিয়ে এসে ডিবি কার্যালয়ে রাখা হয়। আটককৃতের বিরুদ্ধে পুলিশের উধ্বর্তন কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে ডিবির ওসি আরও জানান।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩