সোমবার ● ১৩ আগস্ট ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে দলীয় কোন্দলের বলি রাজু
সিলেটে দলীয় কোন্দলের বলি রাজু
সিলেট প্রতিনিধি :: (২৯ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৬মি.)দলীয় কোন্দলের কারনে সিলেটে নিজ দলীয় ক্যাডারদের হাতে মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু খুন হয়েছেন। ময়নাতদন্ত শেষে ১২ আগষ্ট রবিবার তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। পুলিশ জানিয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন রাজু।
মহানগর পুলিশের কোতোয়ালী থানার ওসি মোশাররফ হোসেন জানান, ফয়জুল হক রাজুর শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার মাথার আঘাত ছিল সবচেয়ে গুরুতর। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়।
সিসিকের চতুর্থ নির্বাচনে আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরানকে ছয় হাজারের বেশি ভোটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো মেয়র হয়েছেন বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী।
সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বিজয়ের বিষয়টি নিশ্চিত হয়ে গত শনিবার রাতে মিছিল সহকারে নগরীর কুমারপাড়াস্থ বাসায় ফিরেন আরিফ। পরে রাত সাড়ে ৯টার দিকে আরিফের বাসা থেকে একটি মোটরসাইকেল সহযোগে ফিরছিলেন ছাত্রদল নেতা ফয়জুল হক রাজু, উজ্জ্বল ও সালাহ লিটন।
আরিফের বাসার গলি থেকে বেরিয়ে কুমারপাড়া পয়েন্টে আসার পর তাদের ওপর হামলা চালায় কয়েকজন যুবক। দা দিয়ে কোপানো এবং স্টাম্প দিয়ে আঘাত করা হয় তাদেরকে।
হামলাকারীরা পালিয়ে যাওয়ার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।
নগরীর উপশহর এ-ব্লকের ৯নং রোডের ১২নং বাসার ফজর আলীর ছেলে রাজু। রবিবার বিকেলে গ্রামের বাড়ি মৌলভীবাজারের রাজনগরে নিয়ে যাওয়া হয় তার মরদেহ।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা