শিরোনাম:
●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা
রাঙামাটি, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » বঙ্গতাজের পরিবার দুর্নীতিমুক্ত : গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর
প্রথম পাতা » গাজিপুর » বঙ্গতাজের পরিবার দুর্নীতিমুক্ত : গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর
মঙ্গলবার ● ১৪ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গতাজের পরিবার দুর্নীতিমুক্ত : গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫০মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ ও তাঁর পরিবার কখনো কোন অনিয়মের সাথে জড়িত নয়। তাঁর সন্তানরা বাবার আদর্শকে বুকে ধারন ও লালন করে দেশের বৃহত্তর স্বার্থে কাজ করে যাচ্ছেন।

আমরা যারা রাজনীতি করি তারা মনোনয়নের জন্য নেত্রীর কাছে যাই। কিন্তু যাদের ঘরে মনোনয়ন যায়, তাদের বিরুদ্ধে সমালোচনা না করে কিছু করতে হবে। বঙ্গবন্ধু ও তাজউদ্দীনের পরিবারের সদস্যদের সাথে কাজ করা অনেক সৌভাগ্যের ব্যাপার।

তিনি ১৩ আগস্ট সোমবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী স্মরণে বিশাল গ্রাম সমাবেশ ও আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধু বাংলাদেশের স্রষ্টা। যারা সৃষ্টি করেন তাদের কোন মৃত্যু নেই। বঙ্গবন্ধু তাই চিরঞ্জীব-মৃত্যুঞ্জয়ী। যতদিন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র থাকবে, ততদিন বঙ্গবন্ধু থাকবে। বঙ্গবন্ধু’র সোনার বাংলা গড়ার ধারাবাহিকতায়ই দেশ আজ আধূনিক উন্নয়নশীল বাংলাদেশে পরিনত হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের যুব সমাজকে আজ প্রতিজ্ঞা করতে হবে, ‘জন্মের সময় আমি যে রূপ দেশ পেয়েছি, মৃত্যুর আগে তার চেয়ে উন্নত দেশ রেখে যেতে চাই’। তাহলেই বঙ্গবন্ধু ও তাজউদ্দীনের আদর্শের জন্য কিছু করা হবে।

উপজেলার আমরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রায়েদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সফিকুল হাকিম মোল্লা হিরনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাদল মোল্লাহ’র পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, আমেরিকা প্রবাসী প্রবীন আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা ফজলুর রহমান মোল্লা, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)