শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে উদ্ভিদ ও প্রাণী জরিপ ফলাফল শেয়ারিং কর্মশালা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে উদ্ভিদ ও প্রাণী জরিপ ফলাফল শেয়ারিং কর্মশালা
মঙ্গলবার ● ১৪ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে উদ্ভিদ ও প্রাণী জরিপ ফলাফল শেয়ারিং কর্মশালা

---ষ্টাফ রিপোর্টার :: (৩০ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৭মি.) রাঙামাটিতে এসআইডি-সিএইচটি-ইউএনডিপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর প্রকল্পের আওতায় ভিলেজ কমন ফরেস্ট (ভিসিএফ) সমূহে উদ্ভিদ ও প্রাণী জরিপ ফলাফল শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৪ আগষ্ট মঙ্গলবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা উপস্থিত ছিলেন।

ইউএনডিপি’র জেন্ডার ক্লাষ্টার চীফ ঝুমা দেওয়ান এর সভাপতিত্বে কর্মশালায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য সিং ইয়ং ম্রো, জেলা হেডম্যান এসোসিয়েশনের প্রতিনিধি থোয়াই অং মারমা, ঢাকা ইউএনডিপি’র কর্মকর্তা ড. রাম শর্মা, ইউএনডিপি’র কর্মকর্তা বিপ্লব চাকমা ও জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য চাকমা বক্তব্য রাখেন।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন কারণে পার্বত্য এলাকা থেকে রিজার্ভ বন ধংস হয়ে যাচ্ছে। বর্তমানে যেসব এলাকায় রিজার্ভ বন রয়েছে এগুলো সংরক্ষইের পাশাপাশি নতুন নতুন বন সৃষ্টি করতে পারলে বনের উপকারী উদ্ভিদ, প্রাণীকুল এবং আমাদের আগামী প্রজন্ম প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে। তিনি বলেন, বন উজাড় হওয়ার ফলে দিন দিন উদ্ভিদ ও প্রাণীকূল বিলুপ্ত হওয়ার পাশাপাশি ঝিরি, ঝর্ণা শুকিয়ে যাচ্ছে। যার ফলে ভূমিধস’সহ নানা ধরনের প্রাকৃতিক দূর্যোগ হচ্ছে। তিনি মৌজা বন রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

কর্মশালায় ইউএনডিপি’র কর্মকর্তারা জানান, ইউএসএইড এর অর্থায়নে এসআইডি-সিএইচটি প্রকল্প প্রাথমিকভাবে ৩১৪টি ভিসিএফ এর তালিকা পেয়েছে। তার মধ্যে ১০২টি ভিসিএফ এ কাজ হচ্ছে। প্রকল্পের সহযোগিতায় ইনষ্টিটিউট অব ফরেষ্ট এন্ড এনভাইরনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অভিজ্ঞ শিক্ষক ২০১৭ সালে বিশদভাবে ২০টি ভিসিএফ এ উদ্ভিদ ও প্রাণি জরিপ সম্পন্ন করে মনিটরিং এর কিছু নিয়মাবলী তৈরী করেছেন যেটাতে স্থানীয় জনগণ সহজেই জীব বৈচিত্র্য মনিটর করতে পারবেন।
এই কর্মশালায় সেই ২০টি ভিসিএফ জরিপের ফলাফল শেয়ার করে ভিসিএফসমূহের কাছে জরিপের ফলাফল তুলে দেয়া হয়েছে। জরিপে ৫৫৫প্রজাতির উদ্ভিদ ও ৩৬৯ প্রজাতির বন্য প্রাণি পাওয়া গেছে। ভিসিএফগুলোর আয়তন ৫০ থেকে ৭০০ একরের মতো। এগুলো ব্যবস্থাপনার জন্য পাড়া পর্যায়ে ভিসিএফ ব্যবস্থাপনা কমিটি রয়েছে। দেশের জীব বৈচিত্র রক্ষার্থে এই ভিসিএফগুলো রক্ষা করা অত্যন্ত জরুরী।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬

আর্কাইভ