শিরোনাম:
●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
রাঙামাটি, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ আগস্ট ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বগুড়ায় শেষ মুহুতে জমে উঠেছে কোরবানী পশু’র হাট
প্রথম পাতা » প্রধান সংবাদ » বগুড়ায় শেষ মুহুতে জমে উঠেছে কোরবানী পশু’র হাট
রবিবার ● ১৯ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বগুড়ায় শেষ মুহুতে জমে উঠেছে কোরবানী পশু’র হাট

---বগুড়া প্রতিনিধি :: (৪ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৫মি.) আসন্ন আর মাত্র ২দিন পর পবিত্র ঈদ উল আযহা। মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে প্রিয় ধর্মীয় উৎসব পবিত্র কোরবানী’র ঈদকে সামনে রেখে বগুড়া জেলা’সহ গাবতলীতে শেষ মুহুতে জমে উঠেছে পশু’র হাট। গতবছরের তুলনায় এ বছরে বিদেশী গরু-ছাগল আমদানী হলেও দেশী গরু-ছাগলের চাহিদা সবচেয়ে বেশী ছিল। বেশীর ভাগ ক্রেতা কিনছেন দেশী গরু-মহিষ ও ভেড়া-ছাগল। ফলে আশানুরুপ মূল্যে থেকে বঞ্চিত হচ্ছেন গরু ব্যবসায়ী ও খামাররা। দুর-দরন্ত থেকে অনেক ক্রেতা-বিক্রেতা’র সমাগমে জমে উঠছে পশুর হাটগুলো। গত শুক্রবার কাগইল করুণা কান্ত উচ্চ বিদ্যালয় মাঠে পশুর হাটে ব্যাপক বেচা কেনা হয়েছে। পছন্দ মতে ক্রয়-বিক্রয় করেছে সবাই। মাঝারি গরু’র দামটা একটু বেশী হলেও ছাগলের দাম ছিল তুলনামূলক ভাবে কম। ফলে দাম কম হলেও ব্যবসায়ী’সহ খামারীরা বিক্রি করেছে পশুদের। এতে করে কিছুটা হলেও ব্যবসায়ীদের লাভ কম হচ্ছে বলে জানিয়েছেন গরু ব্যবসায়ীরা। উপজেলার কাগইল, পীরগাছা, ডাকুমারা, সুখানপুকুর, কদমতলী, নাড়ুয়ামালা, মহিষাবান, পেরীহাট, দূর্গাহাটা, তরুনীহাট ও বাগবাড়ী পশুর হাট জমে উঠেছে। এছাড়াও ইউনিয়ন ভিত্তিক পশুর হাট বসেছে। কাগইল হাট ইজারাদার মো. দুলাল আকন্দ ও হাটের পরিচালক কাগইল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মিকরাইল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এলাকার অধিকাংশ মানুষ কৃষির উপর নিভরশীল। ফলে তারা স্থানীয় কাগইল হাট থেকে কোরবানী জন্য পশু কিনেছেন। বেচা কেনাও ভাল হয়েছে। ক্রেতা আব্দুল মোত্তালিব জানান, ৬০হাজার টাকায় একটি গরু কিনেছি। কাগইল পশুর হাট নিয়মিত হলে হাট আরো জমে যাবে। খামারী রাকিব হাসান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, পশু লালন পালন করতে যে টাকা খরচ হয়েছে। এখন সে টাকাও উঠছে না। এদিকে গরু ব্যবসায়ীরা জানান ভিন্ন কথা তারা বলেন, এ বর্ষায় চারিদিকে বন্যা হওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও গতবোরো মৌসুমে কৃষকরা ধানের ন্যার্যমূল্যে না পাওয়া সেই প্রভাব পড়েছে পশুর হাটে। কাগইল হাটে গরু কিনতে আসা সাংবাদিক আব্দুল বাসেদ ও আতাউর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এ বছরে খাজনা পরিমান বেড়েছে। প্রতিটি গরু ৫শ টাকা ও ছাগল-ভেড়া ২শ ৫০টাকা নেওয়া হচ্ছে। এমনকি বিক্রি করতে আসা গরু-মহিষের মালিকদের নিকট থেকে প্রতিটি গরু ১শ টাকা ও ছাগল-ভেড়া ৫০টাকা করে খাজনা (টোল) আদায় করা হয়েছে। তারা আরো জানান, গতহাটের চেয়ে শুক্রবার হাটে পশুর দামটা বেশী ছিল। পুলিশের টহল ছিল ফলে ক্রেতা-বিক্রেতারা নিরাপদে কোরবানী পশু কেনাবেচা করেছে। এদিকে ডাকুমারা হাটের ইজারাদার আব্দুল্লাহ আল মাহমুদ হাসান রানা জানান, পুলিশ মোতায়ন করার ফলে হাটে ভালভাবে পশু বেচাকেনা হয়েছে। ডাকুমারা পশুর হাট প্রতি রবিবার হয়ে থাকে। এদিকে পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের সাথে কেউ জেন প্রতারনা করতে না পারে সে জন্য জাল টাকার সনাক্তকরণে স্থানীয় ব্যাংক গুলো সনাক্তকরণ মিশিন বসানো হয়েছে। পশুর স্বাস্থ্য নিশ্চিত করতে গাবতলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা ও ভেটানারি সার্জন ডা. মো. একরামুল হক মন্ডলের নের্তৃত্বে কোরবানী পশুর হাটে পশুর স্বাস্থ্য পরিক্ষা ও তদারকি করা হচ্ছে। এ কাজে সহযোগিতা করছেন ভিএফএ ও স্বেচ্ছাসেবকগণ। কাগইল ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত কৃত্রিম প্রজনন সহকারী জাহিদুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কাগইল পশুর হাটে পশুর স্বাস্থ্য পরিক্ষা ও তদারকি করার জন্য সকাল থেকে রাঁত পর্য়ন্ত ছিলাম। ক্রেতাদের সার্বিক সহযোগিতা করা হয়েছে।
এ বিষয়ে গাবতলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গাবতলীতে ভেটেরিনারি ২টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। মেডিক্যাল টিম বিভিন্ন পশুর হাটে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে কোরবানীর জন্য সকল পশু সুস্থ সবল ও রোগমুক্ত রয়েছে কি না সে জন্য পরিক্ষা ও তদারকি করা হচ্ছে। এদিকে হাটগুলোর নিরাপত্তা দেওয়া জন্য মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য। হাটে গরু চোর ও নকল (জাল) টাকা সনাক্তকরণে (প্রতিরোধে) গাবতলী মডেল থানা ওসি মোঃ খায়রুল বাসার জানান, আমরা গাবতলী উপজেলার বিভিন্ন পশুর হাট-বাজারে ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছি।
এ বিষয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সু-শৃংঙ্খল ভাবে হাটে কোরবানী’র পশু বেচা-কেনার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আশাকরছি সবাই সুন্দর ভাবে পবিত্র ঈদ উল আযহা উদযাপন করতে পারবেন। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।





প্রধান সংবাদ এর আরও খবর

বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন
দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা
বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা
শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা

আর্কাইভ