শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ব্রান্ডবুক সৃজনশীল গাইবান্ধা এর প্রকাশনা
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ব্রান্ডবুক সৃজনশীল গাইবান্ধা এর প্রকাশনা
রবিবার ● ১৯ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ব্রান্ডবুক সৃজনশীল গাইবান্ধা এর প্রকাশনা

--- গাইবান্ধা প্রতিনিধি :: (৪ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৬মি.) গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ব্রান্ড বুক ‘সৃজনশীল গাইবান্ধা’র প্রকাশনার মোড়ক উন্মোচন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটির মোড়ক উন্মোচন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ আল ফারুক, সিভিল সার্জন ডা. আব্দুস শাকুর প্রমুখ।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের সকল বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, ১৬৮ পৃষ্ঠার এই সৃজনশীল গাইবান্ধা নামের প্রকাশনাটিতে গাইবান্ধা জেলার ৭টি উপজেলার নানা ঐতিহাসিক নির্দশন, অতীত, স্মৃতিবিজড়িত স্থানের ছবিসহ বিস্তারিত বিবরণ, আদিবাসী সাঁওতাল, ওঁরাও সহ অন্যান্য জনগোষ্ঠীর উৎসব জীবণাচরণ, চরাঞ্চলের কৃষিসহ জীবিকা, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ছবিসহ বিবরণ ছাপানো হয়েছে।

এছাড়া গাইবান্ধা জেলার নামকরণ ও ইতিহাস ঐতিহ্যের ছবিসহ তথ্য সমৃদ্ধ বিবরণ এতে স্থান পেয়েছে।
তদুপরি জেলার ভৌগলিক অবস্থান আয়তন ও ভূ-প্রকৃতি, ভূ-তাত্ত্বিক বৈশিষ্ট্য এবং জেলার মানচিত্র এতে সন্নিবেশিত হয়েছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব মোঃ নজিবুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের মহা-পরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ এর বাণীও এতে সংযোজন করা হয়েছে।
মূল্যবান এই প্রকাশনাটি জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের পৃষ্টপোষকতায় প্রকাশিত হয়। এটি সম্পাদনা করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মিজানুর রহমান। এতে লেখা ও তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করেছেন আবু জাফর সাবু, জহুরুল কাইয়ুম, গৌতম চন্দ্র মোদক এবং ছবি সরবরাহ করেছেন বিশিষ্ট ফটো সাংবাদিক কুদ্দুস আলম।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গাইবান্ধা জেলার উদ্ভাবনী উদ্যোগ বা পণ্যকে চিহ্নিত করে বিশেষায়িত করার লক্ষ্যে গাইবান্ধায় ব্র্যান্ডিং কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। জেলা ব্রান্ডিংয়ের অন্যতম পণ্য হিসেবে ঐতিহ্যবাহি মিষ্টান্ন রসমঞ্জুরীকে নির্ধারণ করা হয়। এছাড়া অপর সম্ভাবনাময় এবং লাভজনক কৃষি পণ্য ভুট্টা ও চরাঞ্চলের অন্যতম লাভজনক কৃষি পণ্য মরিচকেও অন্তর্ভূক্ত করা হয়েছে। এজন্য একটি সুদৃশ্য এবং দৃষ্টিনন্দন ব্রান্ডিং লোগোও নির্ধারিত হয়। যাতে একটি ছন্দময় শ্লোগানও অন্তর্ভূক্ত রয়েছে। গাইবান্ধার ব্রান্ডিং শ্লোগানটি হচ্ছে- ‘স্বাদে ভরা রসমঞ্জুরীর ঘ্রাণ চরাঞ্চলের ভুট্টা-মরিচ গাইবান্ধার প্রাণ’।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)