শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » বেশি দামে সিম বিক্রি করছে ঝিনাইদহের টেলিটক ডিলার
প্রথম পাতা » খুলনা বিভাগ » বেশি দামে সিম বিক্রি করছে ঝিনাইদহের টেলিটক ডিলার
সোমবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেশি দামে সিম বিক্রি করছে ঝিনাইদহের টেলিটক ডিলার

---ঝিনাইদহ প্রতিনিধি :: (২ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৭মি) টেলিটকের ম্লোগান হচ্ছে “স্বপ্ন হাসিমুখের”। কিন্তু গ্রাহকদের আর হাসিমুখ থাকছে না। নির্ধারিত দামের চেয়ে বেশি টাকায় সিম কিনতে গিয়ে তাদের স্বপ্নময় হাসি মিলিয়ে যাচ্ছে। ঝিনাইদহে টেলিটকের সিম বেশি দামে বিক্রি করা হচ্ছে। প্যাকেটের গায়ে ৭০ টাকা লেখা থাকলেও খুচরা সিম বিক্রেতারা ১৫০ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন। বিক্রেতাদের অভিযোগ ডিলাররা তাদের কাছে প্রতিটি সিম একশ টাকা করে বিক্রি করছেন। অভিযোগের সত্যতা যাচাইয়ে ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় অনুসন্ধান চালিয়ে সত্যতা মিলেছে। শৈলকুপার খুচরা বিক্রেতারা অভিযোগ করেছেন তাদের কাছে চড়া দামে সিম বিক্রি করা হচ্ছে। ফলে তারাও গ্রাহকের কাছ থেকে বেশি মুল্য নিচ্ছেন। সরকারী মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান “টেলিটক” এর ঝিনাইদহ কাস্টমার কেয়ারের নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান সুমন জানিয়েছেন, ডিলারদের বিরুদ্ধে বেশি দামে সিম বিক্রির অভিযোগ সত্য। তাদেরকে ৬০ টাকা দামে সিম বিক্রি করতে বলা হয়েছে। এটা হচ্ছে ডিলার রেট। আর গ্রাহকরা কিনবেন ৭০ টাকায়। ডিলারকে সতর্ক করা হলেও তারা কম দামে সিম বিক্রির নির্দেশনা মানছেন না।

মাহফুজুর রহমান সুমন জানান, শৈলকুপা ও ঝিনাইদহের অনেক খুচরা সিম বিক্রেতা তার কাছে এমন অভিযোগ করেছেন। শহরের কলাবাগান পাড়ার হাসিনা বেগম অভিযোগ করেন তিনি টেলিটকের একটি সিম কিনেছেন বেশি দামে। সাদিয়া নামে আরেক কলেজ ছাত্রীর অভিযোগ তিনি আরাপপুর এলঅকা থেকে ৭০ টাকার সিম ১২০ টাকায় কিনেছেন। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ জেলায় টেলিটকের গ্রাহক আছে আনুমানিক দশ হাজারের মতো। ৬ উপজেলার শতাধীক পয়েন্টে টেলিটকের সিম বিক্রি করা হয়। ঝিনাইদহ শহরে ২০টি পয়েন্টে সিম বিক্রি করা হচ্ছে। শহরের কেসি কলেজের সামনে জেলা পরিষদের মার্কেটে দুইজন সিম বিক্রেতা জানান, ৭০ টাকার সিম তাদের কাছ থেকে ১০০ টাকা করে নিচ্ছে ডিলাররা। অভিযোগ করেও কোন কাজ হয় না। এই জন্য তারা তো একটু বেশি দামে বিক্রি করবেনই। নাম প্রকাশে অনিচ্ছুক খুচরা বিক্রেতারা অভিযোগ করেন, সরকারী প্রতিষ্ঠান বলে টেলিটকের ডাটা প্যাকেজ, কল রেট এমনকি দোকানে তাদের কোন লিফটেল দেওয়া হয় না। ফলে গ্রাহকদের কোন তথ্য দিতে পারি না। বেশি দামে সিম বিক্রি নিয়ে ডিলার এনজিও এইডের ম্যানেজার হাবিবুর রহমান বলেন, প্রতিমাসে তাদের ২০০ করে সিম বিক্রি করতে দেন। এটা অত্যান্ত নগন্য। এই ২০০ সিম বিক্রি করে তাদের মাত্র দুই হাজার টাকা লাভ হয়। অথচ তাদের ৬ জন কর্মীকে ৬০ হাজার টাকা প্রতি মাসে বেতন দিতে হয়। গত মাসেও আমরা ২০ হাজার টাকা লোকসান দিয়েছি। তিনি বলেন, তাদের কোন কর্মী যদি বেশি দামে সিম বিক্রি করে থাকেন, তবে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। কারন ডিলার হিসেবে আমাদের এনজিওর সুনাম ক্ষুন্ন হোক আমরা তা চাই না।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)