শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২০ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » পটুয়াখালী » মির্জাগঞ্জে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
প্রথম পাতা » পটুয়াখালী » মির্জাগঞ্জে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
বৃহস্পতিবার ● ২০ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মির্জাগঞ্জে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

---পটুয়াখালী প্রতিনিধি  :: (৫ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৮মি.) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কর্তৃক দশম শ্রেনীর এক ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও বিক্ষোভ মিছিল করে।

আজ  ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল ও ক্লাশ বর্জন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ।পরে কাঠালতলী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনা স্থালে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রনে আনেন।

স্থানিয় সুত্রে জানা যায়, কাঠালতলী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক (গনিত) মো. আবদুল গাফ্ফারের নিজ বাসায় কোচিং সেন্টারে গতা ( ১৭ সেপ্টেম্বর) সোমবার ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়া শেষ হলে এবং বাসায় ওই শিক্ষকের স্ত্রী না থাকায় ওই বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী রিপাকে (ছদ্দনাম) কথা শুনার জন্য বলেন। অন্য ছাত্র-ছাত্রীরা চলে গেলে বাসার দরজা বন্ধকরে শিক্ষক গাফ্ফার শ্লীলতাহানীর চেষ্টা করলে রিপা (ছদ্দনাম)  চিৎকার শুরু করে। এঘটনা শুনে আশে-পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হারুনা-অর-রশিদের কাছে লিখিত অভিযোগ দিলেও তিনি কোন ব্যবস্থা না নেয়ায় আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল এবং ক্লাশ বর্জন করে।

এ ব্যাপারে ওই বিদ্যালয়ের দশমশ্রেনীর ছাত্র মো. রাকিব হোসেন,সোনিয়া ও নাইমা আক্তার বলেন,অভিযুক্ত শিক্ষক মো. আবদুল গাফ্ফার স্যার এর আগেও তিনি এরকম একাদিক ঘটনা ঘটিয়েছেন । লোক লজ্জার ভয়ে আমরা ছাত্র-ছাত্রীরা মুখ খুলিনি এবং তার বিরুদ্ধে ছাত্রীরা লিখিত ভাবে অভিযোগ দিলেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনব্যবস্থা না নেয়ায় দিনদিন তাঁর অপকর্ম বেড়েই যায়। তাই আমরা দোষী শিক্ষকের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করি।

অভিযুক্ত শিক্ষক মো. আবদুল গাফ্ফার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমার সাথে কোন ছাত্রীর এ রকম কোন ঘটনা ঘটেনি। আমাকে ওই বিদ্যালয় থেকে সরানোর জন্য এটা ষড়যন্ত্র করা হচ্ছে।

ভারপ্রাপ্তপ্রধান শিক্ষক মো. হারুন-অর-রশিদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ঘটনা ঘটার পরে তাৎক্ষনিক ভাবে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করিছি তিনিই ব্যবস্থা নিবেন।

উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন,  এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)