মঙ্গলবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » ঢাকা বিভাগ » নারায়নগঞ্জে পুরস্কার ঘোষিত ইয়াবা ব্যবসায়ী সাজুসহ গ্রেফতার-৪
নারায়নগঞ্জে পুরস্কার ঘোষিত ইয়াবা ব্যবসায়ী সাজুসহ গ্রেফতার-৪
নারায়নগঞ্জ প্রতিনিধি :: (১০ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪১মি.) নারায়নগঞ্জ পুলিশ সুপার কর্তৃক তালিকাভুক্ত ১০ হাজার টাকা পুরস্কার ঘোষিত ইয়াবাহস মাদক সম্রাট সাজুসহ আরো ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। গতকাল সোমবার রাতে পুলিশের বিশেষ অভিযানে ১হাজার ৩০পিছ ইয়াবাসহ এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে : বন্দর দড়ি সোনাকান্দা এলাকার মো. আমির হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী সাজ্জাদ ইসলাম সাজু(৩২),সোনাকান্দা এলাকার
আলীম মৃধার ছেলে মাদক ব্যবসায়ী রাসেল (৩৩),দেউলী চৌরাপাড়া এলাকার মৃত ইয়াদ আলীর ছেলে বাছেদ সরদার (৫১) ও নবীগঞ্জ এলাকার কাদের মিয়ার ছেলে মো. মাসুম(২২)।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে,সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে বন্দর থানার এ এস আই ইলিয়াস খানের নেতৃত্বে থানা দড়ি
সোনাকান্দা এলাকা হতে মাদক বিক্রয় কালে ১০হাজার টাকা পুরস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী সাজু ও তার সহকারী রাসেলকে ৫’শ পিছ ইয়াবা এবং দেউলি চৌরাপাড়া এলাকা হতে বাছেদকে ৫’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
একই রাতে এসআই হামিদুলের নেতৃত্বে থানার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা হতে মাসুমকে ৩০পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতদের আজ মঙ্গলবার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।





বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি
মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে
আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে
ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি