শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » অস্ত্র ও মালামালসহ ৪ ডাকাত গ্রেফতার
প্রথম পাতা » গাজিপুর » অস্ত্র ও মালামালসহ ৪ ডাকাত গ্রেফতার
রবিবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অস্ত্র ও মালামালসহ ৪ ডাকাত গ্রেফতার

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৫ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৯মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের রাজেন্দ্রপুর এলাকার বনে অভিযান চালিয়ে আজ ৩০ সেপ্টেম্বর রবিবার মালভর্তি পিকআপ ও দেশীয় অস্ত্রসহ চার ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-কিশোরগঞ্জের কাটয়াদী থানার কাজিরচর এলাকার মো. রফিক (২৮), ময়মনসিংহের নান্দাইল থানার মো. সহিদ মিয়া (২৭), গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার মো. আনোয়ার হোসেন ওরফে আনু (২৬) ও গাজীপুরের জয়দেবপুর থানার পানিশাইল এলাকার আব্দুল আলিম (৩০)।

পুলিশ জানান, ঢাকা থেকে ফার্নিচারভর্তি একটি পিকআপ জেলার শ্রীপুর উপজেলার কাকলী ফার্নিচারে যাওয়ার পথে রবিবার ভোরে মহানগরের রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে ডাকাতদের কবলে পড়ে। পরে ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে পিকআপটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বনের ভেতরে নিয়ে যায় এবং ট্রাকের চালক বিল্লাল হোসেনকে গামছায় মুখ বেঁধে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে। এক পর্যায়ে কৌশলে হাতের বাঁধন খুলে বিল্লাল জঙ্গলের ভেতর থেকে পালিয়ে গিয়ে স্থানীয় টহল পুলিশকে ঘটনা জানান। পরে হোতাপাড়া পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ওই চারজনকে পুলিশ আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৩টি মোবাইল ফোন, ২টি রাম দা ও ২টি দা উদ্ধার করা হয়।

পিকআপের চালক জানান, ঢাকার ইংলিশ রোড এলাকার ফাতেমা স্টিল নামের দোকান থেকে পিকআপে ভরে ২০টি খাট শ্রীপুরের কাকলী ফার্নিচারে পৌঁছে দেয়ার জন্য রওনা হই। পথে রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছলে গাড়িতে ঢিলের শব্দ পেয়ে পিকআপটি থামাই। এসময় কয়েকজন যুবক গিয়ে তাকে ঘিরে ফেলে এবং মালামালসহ পিকআপটি বনে নিয়ে যায়। এ ব্যাপারে গাজীপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।





আর্কাইভ