শনিবার ● ৬ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ঋণের দায়ে কিটনাশক ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা
আত্রাইয়ে ঋণের দায়ে কিটনাশক ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (২১ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০মি.) নওগাঁর আত্রাইয়ে ঋণের দায়ে কিটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে শেফালী রাণী পাল (৩৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত শেফালী রাণী পাল উপজেলার মিরাপুর গ্রামের শ্রী ডুপরে পালের স্ত্রী।
জানা যায়, আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, শেফালী রাণী এলাকার অনেকের কাছে টাকা ধার নিয়েছিলো। পাওনাদাররা টাকার জন্য চাপ দিলে গত শুক্রবার দিবাগত গভীর রাতে সে পরিবারের লোকজনের অজান্তে কিটনাশক গ্যাস ট্যাবলেট খায়। এক পর্যায়ে পরিবারের লোকজন বিষয়টি টের পেলে সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং শনিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ব্যাপারে আত্রাই থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএইচট মিডিয়া প্রতিনিধিকে জানান, শেফালী রাণী কিটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। ঋণের বিষয়টি আমার জানা নেই। তার লাশ উদ্ধার করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।





দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ
আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা
আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি?
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র
আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার