মঙ্গলবার ● ৯ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ক্লিন সিটি’ গড়াই মূল লক্ষ্য - সিসিক মেয়র আরিফ
ক্লিন সিটি’ গড়াই মূল লক্ষ্য - সিসিক মেয়র আরিফ
সিলেট প্রতিনিধি :: (২৪ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৯মি.) মঙ্গলবার গভীর রাতে নগরীতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। রাত সাড়ে ১২টায় নাইওরপুল পয়েন্ট থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন মেয়র। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টার মাথায় পরিচ্ছন্নতা অভিযানে নামেন তিনি।
মেয়র আরিফুল হক চৌধুরী জানান, নির্বাচন জনিত কারণে সিটি মেয়রের পদ থেকে পদত্যাগ করার পর গত কয়েক মাসে নগরীর অনেক স্থানে আবর্জনা জমে গেছে। আবর্জনা পরিষ্কার করতে রাত থেকে সিসিকের চিফ কনজারভেন্সি অফিসার হানিফুর রহমানসহ দুই শতাধিক পরিচ্ছন্নতা কর্মচারীদের নিয়ে এ কার্যক্রম শুরু করেছেন। এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘ক্লিন সিটি’ গড়াই তার মূল লক্ষ্য।
সিসিকের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব জানান, নাইওরপুল থেকে শুরু হওয়া পরিচ্ছন্নতা কার্যক্রম চলে নগরীর বিভিন্ন এলাকায়। মেয়রের নেতৃত্বে বন্দর বাজার পেপার পয়েন্ট সংলগ্ন টাইম স্কয়ারের আবর্জনা পরিস্কার করা হয়।
সিলেট হেড পোস্ট অফিসের সম্মুখ ভাগ, সিটি পয়েন্ট, কোর্ট পয়েন্ট, সুরমা মাকেট পয়েন্ট এবং জিন্দাবাজার এলাকায়ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।





আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ