মঙ্গলবার ● ৯ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে মাদক বিরোধী সাইকেল র্যালি
ঝিনাইদহে মাদক বিরোধী সাইকেল র্যালি
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৪ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২০মি.) ‘মাদককে না বলি, সুস্থ সামাজিক পরিবেশ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মাদক বিরোধী সাইকেল র্যালি হয়েছে। ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের গ্রীন এনভায়রনমেন্ট কনসার্স সেলের শিক্ষার্থীদের আয়োজনে আজ মঙ্গলবার ৯ অক্টোবর সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র্যালিটি বের করা হয়। এটি উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। র্যালিটি শহর থেকে শুরু হয়ে কালীগঞ্জ, কোটচাঁদপুর উপজেলা হয়ে মহেশপুর বীরশ্রেষ্ট হামিদুর রহমান কলেজে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী পথনাটক। ৫০ কিলোমিটার এই র্যালিতে পলিটেকনিক ইন্সটিটিউটের ৮০ জন শিক্ষার্থী অংশ নেয়। মাদক বিরোধি বিরোধী সচেতনতা বৃদ্ধি ও যানবাহনের দুষণমুক্ত ভ্রমণ এ আয়োজনের উদ্দেশ্য।





কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ