রবিবার ● ৯ আগস্ট ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার ৮ আগস্ট ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, জুলাই বিপ্লব দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনের মধ্য দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষা নতুনভাবে প্রকাশ পেয়েছে। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের চেতনা কোনো ব্যক্তি বা দলের একক সম্পদ নয়। এটি মানুষের অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন। এই চেতনাকে ধারণ করে গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
আনন্দ মিছিল ও সমাবেশে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঞা মনি, যুগ্ম আহ্বায়ক একেএম হারুন অর রশীদ, আহসান পারভেজ, শাহজাহান জয়পূরী, হোসেন মোহাম্মদ মন্ডল, অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজু ও শরীফ জায়েদী, পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক, সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, নূরুন্নবী ও সেক্সপিয়ারসহ নেতাকর্মীরাও মিছিলে অংশ নেন।
এ ছাড়া ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, জেলা উত্তর যুবদলের সহসভাপতি আয়কর আইনজীবী আজিজুল হাই সোহাগ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন, শ্রমিক দলের আহ্বায়ক তাজুল ইসলাম রয়েল, মহিলা দলের সভাপতি রোকেয়া বেগম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন অর রশীদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ ও সদস্য সচিব রেজোয়ান আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।
মিছিল ও সমাবেশকে ঘিরে পৌর শহরে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ঈশ্বরগঞ্জ থানা থেকে জব্দকৃত মোটরসাইকেল ছেড়ে দেয়ার অভিযোগ
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাতের আঁধারে অবৈধভাবে বিদ্যুতের খুঁটি অপসারণের ঘটনায় জব্দ করা একটি মোটরসাইকেল তদন্ত শেষ হওয়ার আগেই থানা থেকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে জব্দ করার পরদিন মোটরসাইকেলটি ছেড়ে দেওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।
গত শুক্রবার (৭ আগস্ট) রাতে উপজেলার মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া গ্রামের ধ্বংসের মোড় এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ, পল্লী বিদ্যুৎ অফিসের কোনো রকম অনুমোদন ছাড়াই রাতের আঁধারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে একটি বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর ও লাইন সংযোগের কাজ করছিল একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে সাংবাদিক ও স্থানীয়রা উপস্থিত হলে সংশ্লিষ্ট চক্রের সদস্যরা দ্রুত পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় চক্রের সদস্যরা একটি ডিসকভার মোটরসাইকেল এবং খুঁটি অপসারণের বিভিন্ন সরঞ্জাম ফেলে রেখে যায়।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার এসআই মুকুল সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলসহ সরঞ্জামগুলো জব্দ করে থানায় নিয়ে আসে। তবে জব্দের একদিন পর রবিবার (৮ আগস্ট) মোটরসাইকেলটি থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এমন অভিযোগ ওঠায় এলাকাজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। প্রশ্ন উঠেছে, অবৈধভাবে বিদ্যুতের খুঁটি স্থানান্তরের মতো স্পর্শকাতর একটি ঘটনায় জব্দ করা যানবাহন তদন্ত সম্পূর্ণ হওয়ার আগেই কীভাবে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হলো।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার এসআই মুকুল সরকার বলেন, বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দাখিল করা হয়নি। পরবর্তীতে মোটরসাইকেলের মালিক প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় এসে ওসি স্যারের সঙ্গে কথা বলে গাড়িটি নিয়ে যান।
একই বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ না থাকায় সংশ্লিষ্ট এজিএমের সঙ্গে যোগাযোগ করে জব্দকৃত মোটরসাইকেলটি মালিককে ফেরত দেওয়া হয়েছে।
ঈশ্বরগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম কাউসার মোহাম্মদ উমর ফারুক জানান, বিদ্যুতের খুঁটি অপসারণের ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য: পল্লী বিদ্যুৎ অফিসের অনুমোদন ছাড়াই রাতের আঁধারে খুঁটি স্থানান্তরের চেষ্টা, বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা এবং সংশ্লিষ্টদের পালিয়ে যাওয়ার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে জব্দকৃত মোটরসাইকেল ও সরঞ্জামগুলো তদন্তের স্বার্থে সংরক্ষণ করা জরুরি ছিল কি না তা নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।





রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো
তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার
ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি
ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি
ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার
ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮