শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১০ আগস্ট ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ
সোমবার ● ১০ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ

- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আদালতের জারি করা ১৪৪ ধারার নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ধান রোপণের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার মগটুলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, নারায়ণপুর গ্রামের বি.আর.এস ২৫ নম্বর খতিয়ানের ৬৭৭ নম্বর দাগের ১৪ দশমিক ৯০ শতাংশ জমি নিয়ে ময়মনসিংহের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (মামলা নং-৮৬২/২০২৬) দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে গত ৩০ জুন ২০২৬ তারিখে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা মোতাবেক বিরোধীয় ভূমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়ে উভয় পক্ষকে নোটিশ জারি করেন আদালত।
আদালতের নির্দেশনা অনুযায়ী ঈশ্বরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোশাররফ হোসেন উভয় পক্ষকে সতর্ক করে দেন যে, নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগকারী নারায়ণপুর গ্রামের সোহেল মিয়া (৩৮) জানান, আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও একই গ্রামের আব্দুল হাই (৬০) নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ করেছেন। সোমবার দুপুরে সরেজমিনে গিয়েও ওই জমিতে আব্দুল হাইকে ধানের চারা রোপণ করতে দেখা যায়।
অভিযোগকারী পক্ষ জানিয়েছে, আদালতের আদেশ লঙ্ঘনের বিষয়ে তারা শিগগিরই বিজ্ঞ আদালতে লিখিত অভিযোগ দাখিল করবেন।
অভিযোগ অস্বীকার করে বিবাদী আব্দুল হাই বলেন, জমিটি আমার ক্রয়কৃত সম্পত্তি এবং দীর্ঘদিন ধরে তা ভোগদখল করে আসছি। আমি আদালতের নিষেধাজ্ঞা মেনেই জমিতে কাজ করছি; এই অংশটি নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম জানান, আদালতের নিষেধাজ্ঞা কেউ ভঙ্গ করলে কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, মামলার পরবর্তী কার্যক্রম হিসেবে আগামী ২৪ আগস্ট ২০২৬ তারিখে উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)