বুধবার ● ৫ আগস্ট ২০২৬
প্রথম পাতা » ঢাকা বিভাগ » গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু
গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু
বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ এর আহবায়ক মৃত্যুঞ্জয়ী জুলাই যোদ্ধা আবু হাসান টিপ বলেছেন, ছাত্র- শ্রমিক-জনতার রক্তের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদ, দুর্নীতি ও দখলদারিত্বের রাজনীতি চিরতরে শেষ করা। তবে ক্ষমতার লোভ, পুরোনো দলীয় সংস্কৃতি এবং কোটারি স্বার্থের কারণে সেই অর্জনগুলো আজ নতুন করে রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আবু হাসান টিপু বলেছেন, সরকার গঠনের ৬মাসের মধ্যেই গোটা দেশ জুড়ে রাজনৈতিক মাফিয়াতন্ত্রের প্রভাবে দখলদারিত্বের পুনরাবৃত্তি ঘটছে, স্থানীয় ও বিভিন্ন স্তরে পুরোনো চাঁদাবাজি ও টেন্ডারবাজির হাত বদল ঘটছে। দলীয়করণের প্রভাবে আদর্শিক সংস্কারের বদলে পুরোনো রাজনৈতিক দলগুলোর কায়েমী স্বার্থ মাথাচাড়া দিচ্ছে।
এরই মধ্যে গণঅভ্যুত্থানের অর্জনকে কুক্ষিগত করতে রাজনৈতিকদল সমূহের মধ্যে এক অশুভ প্রতিযোগীতা শুরু হয়েছে। এমনকি গণঅভ্যুত্থানের মূল চেতনাকে পাশ কাটিয়ে সংকীর্ণ দলীয় ফায়দা তোলার প্রবণতা বাড়ছে। যা গণঅভ্যুত্থানের গণআকাংখার পরিপন্থি।
আজ ৫ আগষ্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ এর পক্ষ থেকে দেশের সর্বপ্রথম নির্মিত নারায়ণগঞ্জের জুলাই শহিদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পন শেষে আবু হাসান টিপু এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ এর সদস্য সচিব এনআরবি মামুন, যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, আমজাদ হোসেন শামিম, গিয়াস উদ্দিন, ফাহমিদা খন্দকার, আব্দুস সালাম, মোহাম্মদ রনি প্রমূখ।





গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন