শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম-কে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
আইইবি, চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত এই শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান (একাডেমিক এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান (এডমিন, প্রফেশনাল এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম এবং সম্পাদক হিসেবে প্রকৌশলী খান আমিনুর রহমান।
এ সময় চুয়েট ও আইইবি, এর মধ্যে বিভিন্ন উদ্যোগে সার্বিক সহযোগিতা আগামী দিনে আরো বৃদ্ধির ব্যাপারে আলোচনা অনুষ্ঠিত হয়।
বিশেষ করে, বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি সংক্রান্ত তথা কারিগরি সেমিনার আয়োজন এবং বিভিন্ন শিল্প—কারখানা ও প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে গবেষণা কার্যক্রম এগিয়ে নেয়া, পরিদর্শন ও সহযোগিতা বৃদ্ধিসহ বিবিধ পদক্ষেপ নেয়ার বিষয়ে একমত পোষণ করা হয়।





মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন