রবিবার ● ৯ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি :: মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলন (নির্বাচন) উপলক্ষ্যে ৮ আগষ্ট শনিবার বিকাল ৪টা পর্যন্ত প্রেস ক্লাব কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিলো।
এসময় দ্বি-বার্ষিক সম্মেলন (নির্বাচন) এর আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ দিদারুল আলমের কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেন সভাপতি পদে আবু সাঈদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদে এম মাঈন উদ্দিন, এম আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদে আশরাফ উদ্দিন, আজিজ আজহার মনোনয়ন সংগ্রহ করেন।
এসময় ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো. ওজি উল্ল্যাহ, সাধারণ সদস্য আবু সাঈদ ভূঁইয়া, আশরাফ উদ্দিন, এম মাঈন উদ্দিন, এম আনোয়ার হোসেন, আকতার হোসেন, ফিরোজ মাহমুদ, আজিজ আজহার, শিহাব উদ্দিন শিবলু, সাফায়েত মেহেদী উপস্থিত ছিলেন।
৯ আগস্ট বেলা ১২টার মধ্যে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময়। ১০ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন। ১১ আগস্ট সকাল ১১টায় চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের নাম ও পদের তালিকা প্রকাশ করা হবে। ১১ আগস্ট আপিল ও ১২ আগস্ট আপিল শুনানি অনুষ্ঠিত হবে। ১২ আগস্ট দুপুর ১২টার মধ্যে প্রার্থীতা প্রতাহার ও দুপুর সাড়ে ১২টায় প্রতীক বরাদ্দ এবং বেলা ১টায় প্রচারণা শুরু করা যাবে।
প্রসঙ্গত, গত ২৫ জুলাই ক্লাবের আহবায়ক কমিটির মাসিক সভায় নির্বাচনের তফশীল ঘোষণা করা হয় এবং আগামী ২২ আগস্ট (শনিবার) সকাল ১০ টায় উপজেলার মহামায়া ইকোপার্কে অবস্থিত হ্যান্ডি রেস্তোরাঁয় দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।





মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই