শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
রাঙামাটি, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

- মো. ইউসুফ,,রাঙ্গুনিয়া :: ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৫ আগস্ট বিকেল ৩টায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ চৌধুরীর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। মুষলধারে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন বিএনপি, যুবদলসহ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

র‌্যালিটি রাণীরহাট বাজার এলাকা থেকে শুরু হয়ে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ চৌধুরী বলেন, “নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ, অক্লান্ত পরিশ্রম ও ইস্পাতকঠিন ঐক্যের মাধ্যমে আজকের এই কর্মসূচি সফল হয়েছে।
স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে আগামী দিনে দেশ, গণতন্ত্র এবং জনগণের অধিকার আদায়ে রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন রাজপথে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি আরো বলেন, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও কর্মসূচি সফল করায় নেতাকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও বিপ্লবী শুভেচ্ছা জানান।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরুল হাসান চৌধুরী এবং ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার। বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং যেকোনো অপশক্তির বিরুদ্ধে রাজপথে সজাগ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে এক যৌথ বার্তায় ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফরিদ বিন আলি বলেন, আজকের এই আন্দোলন-সংগ্রাম ও ঐক্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জাতীয়তাবাদী শক্তি একতাবদ্ধ হয়ে যেকোনো চক্রান্ত মোকাবিলা করতে প্রস্তুত।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)