শিরোনাম:
●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৫ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রথম পাতা » চট্টগ্রাম » রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
বুধবার ● ৫ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত

--- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যদার সাথে উদযাপিত হয়েছে।
আজ ০৫ আগস্ট ২০২৬ বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণসহ ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম ও প্রিমিয়ার ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর এস এম নছরুল কদির উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের রুহের মাগফেরাত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম।

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এবং মুখ্য আলোচক হিসেবে প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর এস এম নছরুল কদির উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির।

জাতির অগ্রগতির পথে ঐক্য, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আইনের শাসনের গুরুত্ব ঐতিহাসিকভাবে সত্য, এ সত্যকে স্বীকার করে ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে প্র্রতিপালনের মধ্যে দিয়ে জুলাইয়ের যে আত্মত্যাগ, অপরিশোধযোগ্য রক্ত ঋণ তার মূল্য পরিশোধ করার জন্য আমাদেরকে বিশেষত তরুণ শিক্ষার্থীদেরকেই দায়িত্ব গ্রহণ করতে হবে; যোগ্যতা অর্জন করতে হবে; সংক্ষিপ্ত পথে নয় দীর্ঘ পথ পাড়ি দেয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। জুলাই আন্দোলনে দলমত নির্বিশেষে শিশু থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছিল বলেই এ আন্দোলন আমাদের জাতীয় জীবনে বিশেষ প্রভাব সৃষ্টি করতে সক্ষম হয় এবং ইতিহাসে এ আন্দোলন একটি মাইলফলক হয়ে থাকবে সন্দেহ নেই। তাই এ লক্ষ্যে আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে হলে তরুণ সমাজকে, শিক্ষার্থীদেরকে জ্ঞান, প্রযুক্তি, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। মতানৈক্য থাকবে তবে তা যুক্তি ও সহনশীলতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে দূরদর্শিতার সাথে ঐক্যে পৌছার পথ তৈরি করতে হবে। ঐক্যবদ্ধ ও বর্ণিল জাতি (রেইনবো নেশন) আমাদের প্রত্যাশা, এলক্ষ্যে আমাদের সবাইকে উদারতার সাথে কাজ করতে হবে এমন বক্তব্য উঠে আসে সম্মানিত বক্তা ও তরুণদের কন্ঠে। তারা প্রত্যাশা করেন এদেশের তরুণ-সমাজ বিশেষত ছাত্র সমাজ জুলাইয়ের চেতনায় অনুপ্রাণিত হয়ে ঐকের সাথে সততা, দায়িত্বশীলতা, মানবিক মূল্যবোধ, নৈতিকতা এবং শিক্ষা গবেষণা উদ্ভাবন ও সামাজিক সম্প্রীতির মাধ্যমে একটি বৈষম্যহীন সমৃদ্ধ দেশ বিনির্মাণে এগিয়ে আসবে।

রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী তাঁর প্রধান অতিথির বক্তব্যের শুরুতে জুলাই শহীদ ও পঙ্গুত্ববরণকারীদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানান এবং স্মৃতিচারণ করেন। তিনি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এদেশে প্রায় শতাধিক শিশুসহ হাজারের অধিক জুলাই শহীদ হয়েছেন, তাদের অবদানের কথা স্মরণ করেন এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমাদের প্রত্যেকের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, বৈষম্যহীন সমাজব্যবস্থা বিনির্মাণে পরস্পরকে এগিয়ে আসতে হবে এবং সবাইকে নিয়ে আমাদের সংগ্রামে অবর্তীণ হতে হবে। একে অপরের সহযোগিতায় এগিয়ে না আসলে এবং সকলের প্রতি শ্রদ্ধাশীল না হলে এই সমাজ বিনির্মাণ করা অনেক চ্যালেঞ্জিং হবে। তিনি সবাইকে তাদের মত ও তথ্য প্রকাশের সময় যাচাই করে প্রকাশ করার আহবান জানান। ভাইস-চ্যান্সেলর মহোদয় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিক্ষার্থীদের জন্য আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের প্রবন্ধসমূহ থেকে তাদের উপলব্ধি ও আকাঙ্ক্ষার কিছু তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, এ দেশে জন্মগ্রহণ করে আমরা সকলেই গর্ববোধ করি। এ দেশের সম্মান ও সার্বভৌমত্বকে সবার আগে আমরা বিবেচনা করবো। শিক্ষা গবেষণা উদ্ভাবন প্রযুক্তিকে সময়োপযোগী করে এগিয়ে নেয়ার অঙ্গীকারের মধ্যেই আমরা জুলাই গণঅভ্যুত্থানের কাঙ্ক্ষিত বৈষম্যহীন সমাজ বিনির্মাণে অবদান রাখবো এটাই হোক এ দিবসে আমাদের লক্ষ্য।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, আমাদের দল-মত-চিন্তা ভিন্ন হতে পারে কিন্তু আর্দশ বাংলাদেশ বিনির্মাণের অধিকারের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। তিনি বিশ্ববিদ্যালয়ের জুলাইয়ের গণআন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারীদেরকে জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ থেকে প্রথমে নিজেদের ক্যারিয়ার গঠনে এবং দেশ গড়ায় নিবেদিত হওয়ার জন্য আহবান জানান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জন্য একটি বড় শিক্ষা, জাতি এ থেকে শিক্ষা নেবে এবং ভবিষ্যৎ সঠিক কর্মপরিকল্পনা গ্রহণ করবে। তিনি শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।

প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর এস এম নছরুল কদির তাঁর বক্তব্যে এ বিশ্ববিদ্যালয়ের অনেক সম্ভাবনা কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য মহোদয়কে তথা বিশ্ববিদ্যালয়কে সম্ভবপর সকল সহযোগিতার আশ্বাস দেন। প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব-কর্তব্য পালনের মধ্য দিয়ে রাবিপ্রবি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও পঙ্গুত্ববরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থীদেরকে জুলাইয়ের চেতনা ও আর্দশকে ধারণ করে শিক্ষার্থীদেরকে সঠিক পথ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে যোগ্যতা অর্জন করার আহবান জানান। তিনি বলেন, আপনারা যারা তরুণ শিক্ষার্থী আছেন তাদের নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে। আপনারাই জুলাই গণঅভ্যুত্থানে সকল স্তরের সকল দল-মত-পেশাজীবীর অংশগ্রহণের মাধ্যমে আমাদের সংগঠিত করেছেন। তিনি শিক্ষার্থীদেরকে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার করে সুযোগ্য ও নৈতিক নাগরিক হওয়ার আহবান জানান।

এ আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ রহিম উদ্দিন, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মতিউর রহমান চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির আলোচনা সভার সমাপনী বক্তব্য রাখেন এবং আলোচনা সভা সঞ্চালনা করেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক জনাব ফাহিম হোসেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে সিএসই বিভাগের শিক্ষার্থী মোঃ ইমরান হোসেন, আসমা খাতুন ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শরীফ উদ্দিন জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের প্রত্যাশাসমূহ তুলে ধরেন।

এছাড়াও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা আয়োজন করা হয়। রচনা প্রতিযোগিতার বিষয়বস্ত ছিল ‘জুলাই গণঅভ্যুত্থান: শিক্ষাব্যবস্থায় প্রাপ্তি ও প্রত্যাশা’। সভায় রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। উক্ত রচনা প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থী সিনথিয়া রশিদ ও আকলিমা আক্তার এবং তৃতীয় হয়েছেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান। উপস্থিত বক্তৃতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রবিউল আওয়াল কাউসার, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী পূজা চক্রবর্তী এবং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জান্নাতুল বাকিয়া।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)