শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » শিরোনাম » ফোন করলেই চা হাজির
প্রথম পাতা » শিরোনাম » ফোন করলেই চা হাজির
শনিবার ● ১৩ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফোন করলেই চা হাজির

---মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: (২৮ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৬মি.) সিলেটের বিশ্বনাথে বিপুল দাস নামের এক চা বিক্রেতা মোবাইল ফোনের কলের মাধ্যমে চা বিক্রয় করে জীবন সংসার চালাচ্ছেন। তিনি উপজেলা সদরের পুরান বাজার এলাকার বাসিন্দা। ফোন কলে চা বিক্রয় করে চলে তার চার সদস্য বিশিষ্ট সংসার। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি ফেরি করে চা বিক্রয় করেন। উপজেলা সদরের পুরান বাজারে একটি দু-তলা ভবনের ছোট একটি রুমে ভাড়া নিয়ে সেখানে চা তৈরি করেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে চায়ের জন্য কল আসা মাত্রই চা নিয়ে হাজির হন ক্রেতাদের পাশে। এভাবে চা বিক্রয় করে আসছেন বিপুল চন্দ্র দাশ। তবে তাকে এলাকায় সবাই বাবু বলে ডাকেন।

জানাযায়, বিপুল দাশ বাবু প্রায় ১০ বছর আগে পত্রিকা বিক্রয় করে চালাতেন তার সংসার। পত্রিকা বিক্রয় ছেড়ে দিয়ে চা বিক্রয় ব্যবসা শুরু করেন। উপজেলা সদরের পুরান বাজার এলাকায় অবস্থিত বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানে ফেরি করে চা বিক্রয় করে থাকেন তিনি। এতে প্রতিদিন তার আয় হয় প্রায় ৬-৭শত টাকা। এ টাকা দিয়েই তিনি সংসার চালান। প্রতি কাপ চা ৫টাকা করে বিক্রয় করেন। তবে তার দোকানে বসে ক্রেতাদের চা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। ফোন কলে চা বিক্রয় চলে তার। এক দোকান থেকে অন্য দোকানে পায়ে হেঁটে তিনি চা বিক্রয় করেন। দুধ চা নয়, তিনি কালার চা (লিপটন) বিক্রয় করে থাকেন। এ চা উপজেলা সদরের অনেকের কাছেই প্রিয়।

বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, বিপুল চন্দ্র দাশ একটি প্লাস্টিকের টে’র মধ্যে দুটি কাপে ডাকনা নিয়ে ঘুরে ছুটছেন থানার সামন দিয়ে। এরপর থানার পাশে অবস্থিত সাদ্দাম ডেকোরের্টাসের নামের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করেন। দোকানের ভিতরে প্রবেশ করে চা দেয়ার সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে কলে আসে। অন্য ব্যবসায়ী আরও ৫টি চা নিয়ে যাওয়ার কথা বলেন। সঙ্গে সঙ্গে তিনি চা রেখে ফোন আসা দোকানে চা দিতে ছুটে যান। এভাবে ফোনে কলের মাধ্যমে চা বিক্রয় করে আসছেন তিনি।

মোবাইল ফোনের কলের মাধ্যমে চা বিক্রয় করার কথা জানিয়ে বিপুল চন্দ্র দাশ জানান, দীর্ঘ ১০ বছর ধরে চা বিক্রয় করে আসছি। প্রতিদিন ১২শত থেকে ১৫শত টাকার চা বিক্রয় হয়। এতে প্রায় অর্ধেক আয় হয়। ওই টাকা দিয়েই চলে আমার সংসার। ফেরি করে চা বিক্রয় করি। দোকানে বসে চা বিক্রয় করার সুযোগ নেই। বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক-কর্মচারীর কাছে আমার মোবাইল নাম্বার রয়েছে। যখন চায়ের প্রয়োজন, তখনই তারা আমার মোবাইল ফোনে চায়ের জন্য বলে থাকেন। শীত মৌসুমে চা বিক্রয় আরও বেশি হবে বলে তিনি জানান। তিনি নিজে একা চা তৈরি করেন এবং তা ফেরি করে বিক্রয় করে থাকেন বলে তিনি জানান।
এব্যাপারে বিশ্বনাথ পুরান বাজার ব্যবসায়ী আখতার আহমদ বলেন, বাবুকে মোবাইল ফোনে চায়ের জন্য কল করলেই তিনি চা নিয়ে হাজির হন। তার চা খুবই ভাল। উপজেলা সদরের পুরান বাজারের অনেক ব্যবসায়ী তার চা খেতে পছন্দ করেন।





শিরোনাম এর আরও খবর

রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী
আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)