সোমবার ● ১৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » ঢাকা » সুষ্ঠু নির্বাচনের দাবিতে ২৩ অক্টোবর ঢাকাসহ সারাদেশে গণঅবস্থান : বাম গণতান্ত্রিক জোট
সুষ্ঠু নির্বাচনের দাবিতে ২৩ অক্টোবর ঢাকাসহ সারাদেশে গণঅবস্থান : বাম গণতান্ত্রিক জোট
অনলাইন ডেস্ক :: (৩০ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৭মি.) গতকাল রবিবার সচিবালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি থেকে জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক এই কর্মসূচি ঘোষণা করেন।
২৩ অক্টোবর ঢাকায় অবস্থান কর্মসূচি হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।
সাইফুল হক বলেন, “আমরা পরিষ্কারভাবে বলেছি, আবার একতরফা নির্বাচন মানুষ কোনোদিন বরদাশত করবে না। আমরা বলতে চাই এটা ২০১৮ সাল, ২০১৪ সালের ৫ জানুয়ারি নয়। আজকে ভোটাধিকার ফিরে পেতে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।
“আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সরকারকে এই অক্টোবর মাসের মধ্যেই পদত্যাগের সুনির্দিষ্ট ঘোষণা দিয়ে দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের উদ্যাগ নিতে হবে।”
সংসদ ভেঙে দিয়ে সরকার পদত্যাগ না করলে আগামীতে ‘অবরোধসহ কঠোর’ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক।
মহাজোট সরকারের স্বৈরতান্ত্রিক দুঃশানম-জুলুম-লুটপাটের প্রতিবাদে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ-গ্রহনযোগ্য নির্বাচনসহ অন্যান্য দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সমানে সমাবেশ হয়। এরপর একটি মিছিল সচিবালয় অভিমুখে রওনা হলে তোপখানা রোডে পুলিশ বাধা দেয়। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর তাদের কর্মসূচি শেষ করে।
বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদের বজলুর রশীদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।





৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু