সোমবার ● ১৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে সেনা বাহিনী গাঁজাসহ একজনকে আটক করেছে
মহালছড়িতে সেনা বাহিনী গাঁজাসহ একজনকে আটক করেছে
মহালছড়ি প্রতিনিধি :: (৩০ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৭মি.) খাগড়াছড়ির মহালছড়ি জোনের সেনাবাহিনীর চেক পোস্টে গাঁজাসহ এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। গতকল ১৪ অক্টোবর রবিবার রাত সাড়ে ৮টার দিকে সেনা চেক পোস্ট অতিক্রম করার সময় মো: রানা মিয়া (১৯) নামের একজনকে গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়। আটক রানা মিয়া মহালছড়ি সদর এলাকার পোস্ট অফিস পাড়ার মো. বেলাল হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা মিয়া দীর্ঘদিন যাবত সে এ ধরণের গাঁজা ব্যবসার সাথে জড়িত থেকে বিভিন্ন এলাকায় পাচার করার কথা স্বীকার করে। আটক করার সময় তার হাতে গাঁজা, নগদ টাকা ও দামি মোবাইল সেট পাওয়া যায়।
মহালছড়ি জোনের এর পক্ষ থেকে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, মহালছড়িতে সকল মাদক ব্যবসায়ীদের ধরা হবে। কাউকে ছাড় দেওয়া হবেনা। মাদক ব্যবসায়ীদের ধরতে সেনাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। রানা মিয়াকে ধরার পর মহালছড়ি থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানান।
এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম ফকির সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গাঁজাসহ রানা মিয়া নামের একজনকে আটক করা হয়েছে এবং তাকে মাদ্রক দ্রব্য আইনে মামলা করে আজ ১৫ অক্টোবর সোমবার সকালে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১