শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » পাবনা » খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরদ্ধে রায়ের প্রতিবাদে ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ
প্রথম পাতা » পাবনা » খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরদ্ধে রায়ের প্রতিবাদে ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ
সোমবার ● ১৫ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরদ্ধে রায়ের প্রতিবাদে ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ

---ঈশ্বরদী প্রতিনিধি :: (৩০ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৪মি.) কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১শে আগষ্ট গ্রেনেড হামলা মামলায় যাবদজীবন কারাদন্ডের রায়ের প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সকালে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর নির্দেশে ঈশ্বরদী উপজেলা (প্রস্তাবিত), পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের পশ্চিমটেংরী বাবুপাড়া ওভারব্রিজ মোড় থেকে শুরু হয়ে বাজার ও চাঁদ আলীর মোড় হিয়ে রেলওয়ে নাজিম উদ্দিন স্কুলের সামনে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। বৃষ্টিকে উপেক্ষা করে ছাত্রদলের শত শত নেতাকর্মী মিছিলে অংশ নেয়। মিছিলের নেতৃত্ব দেন, পৌর ছাত্রদলের সভাপতি আওয়াল কবীর, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রস্তাবিত উপজেলা কমিটির সভাপতি সাগর হোসেন রনি, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন। এছাড়াও আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় আরও অংশ নেন, প্রস্তাবিত উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাসেল পারভেজ, সহ-সভাপতি আক্তার ইমান টনি, যুগ্ম-সম্পাদক মোঃ জুয়েল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক বিটু মুস্তাফিজ, পৌর ছাত্রদলের সহ-সভাপতি মাহামুদুর রহমান রিয়াদ, সহ-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তনু, যুগ্ম-সম্পাদক ফয়সাল আহমেদ ফারুক, প্রচার সম্পাদক রুমন আলী, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবীর জিহাদসহ ছাত্রদল নেতা সাকিবুল ইসলাম, রকি আহমেদ, আমিনুল ইসলাম, রুবেল হোসেন ও রবিন প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদ জিয়ার মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে দেয়া রায় বাতিলের দাবী জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)