শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে আবারো এক গরু ব্যবসায়ী খুন : গলিত লাশ উদ্ধার
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে আবারো এক গরু ব্যবসায়ী খুন : গলিত লাশ উদ্ধার
সোমবার ● ১৫ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদমে আবারো এক গরু ব্যবসায়ী খুন : গলিত লাশ উদ্ধার

---আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৩০ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৪মি.) বান্দরবানের আলীকদমে এক গরু ব্যবসায়ী খুন হয়েছে। তার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে সেনাবাহিনীর পোয়ামুহুরী আর্মি ক্যাম্পের সহযোগীতার ৭ জনকে আটক করা হয়ে। আজ সোমবার সকালে সংবাদ পেয়ে আলীকদম থানা পুলিশ আলীকদম উপজেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দুর্গ পাহাড়ি ইন্দু এলাকা থেকে ওই মৃত দেহ উদ্ধার করে এবং সন্ধ্যা সাতটায় মৃত দেহটি আলীকদম থানায় নিয়ে আসে। উত্তেজিত জনতাকে সামাল দিতে কড়া নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। উদ্ধার কৃত মৃতদেহ সনাক্ত করেছে আলীকদম উপজেলাধীন ৩নং নয়াপাড়া ইউনিয়নের মোক্তার সর্দার পাড়ার মোঃ ইউনুছ। মৃত দেহটি তার সেজ ছেলে মো. হেলাল উদ্দিন এর। তিনি ১৪ অক্টোবর রাবিবার সন্ধ্যায় বিষয়টি আলীকদম জোনকে অবগত করলেও এবিষয়ে থানায় কোন ডায়েরী করা হয়নি বলে জানান আলীকদম থানার অফিসার্স ইনচার্জ রফিক উল্লাহ। তিনি বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর সহায়তায় মৃতদেহ উদ্ধার করেছি। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।
এদিকে আটকৃতরা হলেন, দুর্গম কুরুক পাতা ইউনিয়নের লোহব ম্রো (৪০) মারান  ম্রো (৫০), মেনচুক  ম্রো (৩০), পাছুয়া ম্রো (৩৫), মেনতাং ম্রো (৩০) এবং ৩নং নয়াপাড়া ইউনিয়নের মাংক্রাত ম্রো  (২৮), মাংইন ম্রো ২৮)। আটকৃত লোহব  ম্রো মুরুং ন্যাশনাল ডেমোক্রেসী পার্টির অন্যতম নেতা। তারা গত ৫ নভেম্বর ২০১৫ সালে অস্ত্রসহ আত্মসমর্পন করে।
মৃত হেলাল উদ্দিন মা মমতাজ বেগম জানান, গত ২৫ সেপ্টেম্বর আমার ছেলে ২ লক্ষ টাকা নিয়ে মাতামুহুরী নদীপথে দুর্গম পাহাড়ি এলাকা পোয়ামুহুরী যায় গরু কিনতে। যাওয়ার পর থেকে ০২ অক্টোবর পর্যন্ত আমার ছেলের সঙ্গে যোগাযোগ ছিল। কিন্তু দুই তারিখের পর থেকে আমার ছেলে আমাকে আর ফোন করেনি, কারো কাছে কোন খজ খবরও পাইনি। কাল আমার বড় ছেলে মোঃ ইলিয়াছ গিয়ে ইন্দু এলাকা থেকে আমার হেলালের গলা কাটা লাশ খুজে বের করে। এসব কথা বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন মমতাজ বেগম।
এবিষয়ে আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল সাইফ শামীম বলেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আমরা সতর্ক অবস্থায় আছি। যেন কোন স্থানে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাাছাড়া লাশ ময়না তদন্তের পর পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য ২০১৬ সালের ১৬ এপ্রিল আলীকদম-থানচি সড়কের ২৮ কিলো এলাকায় দুর্বৃত্তরা আবু বক্কর (৪০), শাহাব উদ্দিন (২৫) ও আফসার আলী (৩৫) নামের তিন গরু ব্যবসায়ীকে অপহরণ করার পর নির্মমভাবে হত্যা করে। ১৮ এপ্রিল সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় জনসাধারণ ওই তিন গরু ব্যবসায়ীর বিভৎস্য মৃতদেহ উদ্ধার করে এবং ২০১৫ সালের ২৭ ডিসেম্বর আলীকদম পান বাজার এলাকার মৃত লাল শাহ ফকির এর ছেলে বোরহান উদ্দিন (৫০) কে অপহরণ করে একদল পাহাড়ি সন্ত্রাসী। অপহরণের ৪৫ ঘন্টা পর আলীকদম থানচি সড়কের ১৩ কিলোমিটার পয়েন্টের কামরাঙ্গা ঝিরি সড়ক হইতে প্রায় এক হাজার মিটার গভিরে একটি ছড়ার মধ্য থেকে ক্ষত বিক্ষত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)