সোমবার ● ১৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মঙ্গঁল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে রাঙামাটির রক্ষা কালী মন্দিরের দূর্গোৎসবের উদ্বোধন
মঙ্গঁল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে রাঙামাটির রক্ষা কালী মন্দিরের দূর্গোৎসবের উদ্বোধন
ষ্টাফ রিপোর্টার ::(৩০ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৯মি.) মঙ্গঁল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে রাঙ্গামাটির তবলছড়িস্থ শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের শারদীয়া দূর্গোৎসবের উদ্বোধন করলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। আজ সোমবার ১৫ অক্টোবর সন্ধ্যায় মহাষষ্টী পুজার আনুষ্ঠানিকতায় বৃষ কেতু চাকমা’সহ মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, ৩ নং পৌর ওয়ার্ড কাউন্সিলার পুলক দে, কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ ঘোষ, মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি শ্যামল মিত্র, শারদীয়া দূর্গাপূজা কমিটির আহবায়ক অমিত শীল লাভলু, দূর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক রাজন নন্দী’সহ মন্দির পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
রক্ষা কালী মন্দিরের দূর্গা মন্ডপে মঙ্গঁল প্রদীপ প্রজ্জ্বলনের পর চেয়ারম্যান বলেন, পৃথিবীতে যখন পাপাচারে ছেয়ে যায় মা দুর্গা তখন আবির্ভূত হয়। তেমনি আমাদের দেশের জঙ্গীবাদ দমনে বর্তমান সরকার অসুর বিনাশ করেছে। তিনি বাংলাদেশ থেকে অশুভ শক্তি বিনাশে সকল সম্প্রদায়ের মানুষকে এক হয়ে কাজ করার আহবান জানান।





পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬