শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বেতনের দাবিতে পুলিশ-শ্রমিক সংঘর্ষ : পুলিশসহ অন্তত ২০ শ্রমিক আহত
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বেতনের দাবিতে পুলিশ-শ্রমিক সংঘর্ষ : পুলিশসহ অন্তত ২০ শ্রমিক আহত
সোমবার ● ১৫ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বেতনের দাবিতে পুলিশ-শ্রমিক সংঘর্ষ : পুলিশসহ অন্তত ২০ শ্রমিক আহত

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৬মি.) বেতনের দাবিতে গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষীপুরা এলাকার ইন্ট্রামেক্স পোশাক কারখনার আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে  আজ ১৫ অক্টোবর সোমবার বিকেলে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটেছে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ, গুলিবর্ষণ, টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ২০ শ্রমিক আহত হয়েছে।

আহতদের মধ্যে গাজীপুর সদর থানার এসআই বশির আহমেদ ও কারখানার কোয়ালিটি কন্ট্রোলার আব্দুল আলিম রয়েছেন। কারখানার প্যাকিংম্যান মারফত আলী (২৫), আয়রনম্যান মোবারক হোসেন (৩০) লাঠিপেটা ও টিয়ারসেলে আহত হয়েছে। তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের এএসপি মোঃ মকবুল হোসেন জানান, কারখানার স্টাফদের পাঁচ মাসের এবং শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন পাওনা রয়েছে। এ বেতনের দাবিতে শ্রমিক-কর্মচারীরা রবিবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মবিরতি এবং বিক্ষোভ করে। পর দিন সকালেও তারা কারখানায় গিয়ে একই দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। কর্তৃপক্ষ ২৪ অক্টোবর তাদের বেতন দেওয়ার ঘোষণা দিলে শ্রমিকরা তা না মেনে বিকেলে বিক্ষোভ এবং কারখানায় ভাংচুর শুরু করে। এক পর্যায়ে তারা কারখানার পার্শ্ববর্তী ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নিতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের মৃদু লাঠিচার্জ, ৩১ রাউন্ড সর্টগানের গুলি ও ২২ রাউন্ড টিয়ার সেল ছুঁড়ে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) সমীর চন্দ্র সূত্রধর জানান, এ ঘটনায় সদর থানার এসআই বশির আহমদসহ দুই পুলিশ সদস্য এবং কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তবে কেউ গুরুতর নন।

কারখানার কেয়ালিটি ইন্সপেক্টর মোঃ আমান উল্লাহ ও শ্রমিক শহিদুল ইসলাম জানান, স্টাফদের পাঁচ মাসের এবং শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন পাওনা রয়েছে। কর্তৃপক্ষ ওই পাওনা পরিশোধের একাধিক তারিখ দিলেও তারা তা পরিশোধ করেনি। সর্বশেষ ১৪ অক্টোবর শ্রমিকদের বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ ওই দিনও বেতন দেয়নি। পরে শ্রমিকরা দুপুরের পর থেকে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। একই দাবিতে সোমবার সকাল থেকে তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছিল। কিন্তু পুলিশ তাদের উপর হামলা, গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। এতে তাদের অন্তত ১৮-২০ জন আহত হয়েছে।

এ ব্যাপারে কারখানার জিএম (অপারেশন) মোঃ আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, কারখনায় প্রায় ৬ হাজার শ্রমিক ও স্টাফ রয়েছে। প্রতি মাসে তাদের বেতনের জন্য সোয়া ৬ কোটি টাকার প্রয়োজন হয়। অর্থসংকটের কারণে কথামত তারা বেতন দিতে পারছেন না। তারপরও ২৪ অক্টোবর বেতন প্রদানের আশ্বাস দিলেও শ্রমিকরা না মেনে রবিবার দুপুরে বিক্ষোভ শুরু করে এবং অফিস কক্ষের কাঁচ ভাংচুর করে। সোমবার সকালেও তারা কারখানা চত্বরে ধর্মঘট, বিক্ষোভ এবং বিকেলে কারখানা ভাংচুর করে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)