শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৯ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » কৃষি » আমন ক্ষেতে ইঁদুর জীবনের ঝুঁকি নিয়ে চলছে নিধন
প্রথম পাতা » কৃষি » আমন ক্ষেতে ইঁদুর জীবনের ঝুঁকি নিয়ে চলছে নিধন
শুক্রবার ● ১৯ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমন ক্ষেতে ইঁদুর জীবনের ঝুঁকি নিয়ে চলছে নিধন

---গাইবান্ধা প্রতিনিধি  :: (৪ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৩৫মি) গাইবান্ধা সদরসহ উপজেলা গুলোর কৃষকের স্বপ্নের ফসল আমন ধানের ক্ষেত চলে যাচ্ছে ইঁদুরের পেটে। দলবেঁধে ইঁদুর আক্রমন করে ধানের গাছগুলো কেটে সাবাড় করছে। এরফলে জেলার কৃষকরা পড়েছেন বিপাকে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সম্প্রতি এ অঞ্চলে আমন ধানের শিষ বেরুতে শুরু করেছে। বুক ভরা আশা নিয়ে আছেন জেলার কৃষক-কৃষাণীরা। আমন ধান ঘরে তুলে তারা তাদের প্রয়োজনীয় চাহিদা মেটাবে। কিন্তু ধান ক্ষেতে ইঁদুর আক্রমনে দুঃশ্চিন্তায় পড়েছেন তারা।
সাদুল্যাপুর উপজেলার দামদরপুর ইউনিয়নের কৃষাণী হামিদা বেগম জানান, ইঁদুর এবার আমন ধানের ব্যাপক ক্ষতি করছে। এভাবে ক্ষতি করলে আমরা আমাদের ফসল ঘরে তুলতে পারবোনা।
সদর উপজেলার গিদারী ইউনিয়নের কৃষক মঞ্জিল হোসেন জানান, ‘এবার দুই একর জমিতে আমন চাষাবাদ করেছি। এখন জমিতে ধানের শিষ বের হচ্ছে। এ অবস্থায় ধান ক্ষেতে ইদুরের উপদ্রব দেখা দেওয়ায় দুঃশ্চিন্তায় আছি। অন্যান্য বছরের তুলনায় এবার আমন ধানে ইঁদুরের উপদ্রব বেশী। এজন্য ঔষধ ছিটিয়েও কোন লাভ হচ্ছে না। এমনকি ক্ষেতের মধ্যে পলিথিন বেঁধে দিয়েছেন এবং আশেপাশের অনেক কৃষক ক্ষেতের চারপাশে ইদুর মারার ফাঁদ পেতে রেখেছেন। এতেও কোন কাজ হচ্ছেনা তাই আমরা বিদ্যুৎ ফাঁদ পেতে ইদুর মারা শুরু করেছি। গতকাল সন্ধ্যার পর থেকে ২৩টি ইঁদুর মেরেছি।
বিদ্যুৎ ফাঁদ পেতে ইঁদুর মারা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, মূলত সন্ধ্যার পর আমি বিদ্যুৎ সংযোগ দেই, রাত ১১টার মধ্যেই ইঁদুর বিদ্যুৎ শক পেয়ে মারা যায়। বিদ্যুৎ সংযোগ দেয়ার শুরু থেকে সংযোগ বিচ্ছিন্ন পর্যন্ত আমি পাহাড়ায় থাকি যাতে কোন বিপদ না হয়। বর্তমানে এভাবে অনেকেই ঝুকি নিয়ে ইঁদুর নিধন করছে।
কৃষি অফিসার খাজানুর রহমান জানান, মাঠ ফসলের বৃদ্ধির সাথে সাথে ইঁদুর প্রজনন প্রক্রিয়াও চলতে থাকে। মাঠের ফসল রেখে ইঁদুর বিষটোপ খেতে চায় না এবং দমন খরচ অনেক গুণ বেড়ে যায়। তারপরও ইঁদুর নিধন বিষয়ে কৃষকদের নানা কৌশল বা পরামর্শ প্রদান অব্যহত আছে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রভাত চন্দ্র অধিকারী বলেন, আমরা কৃষকদের পরামর্শ দিয়ে আসছি। ইঁদুর নিধন প্রসঙ্গে তিনি আরও বলেন, ধানের জমির আইল পরিস্কার রাখা, গর্ত বন্ধ করে দেওয়া এবং অন্য গর্তের মুখে পানি ঢালতে হবে। ইঁদুর দমনের জন্য সবচেয়ে ভাল উপায় ক্ষেতে এমন কিছু ব্যবস্থা করা। যাতে সব সময় শব্দ হয়। শব্দ হলে ইদুর ভয়ে ক্ষেতে ঢুকবে না। এতে চাষিরা ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।





আর্কাইভ