মঙ্গলবার ● ২৩ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » মাসুদা ভাট্টিকে কটুক্তি করায় ব্যারিস্টার মঈনুলের বিরুদ্ধে ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
মাসুদা ভাট্টিকে কটুক্তি করায় ব্যারিস্টার মঈনুলের বিরুদ্ধে ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
ময়মনসিংহ প্রতিনিধি :: (৮ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০০মি) সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটুক্তি করায় এবার ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা ২০১৮ আইনে মামলা হয়েছে। ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আমলি আদালতে এই মামলা দায়ের করা হয়।
আজ মঙ্গলবার ২৩ অক্টোবর বেলা ১২ টার দিকে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক ও ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি বাদী হয়ে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আমলি আদালতে এ মামলা দায়ের করেন।
মামলার বাদী মনিরা সুলতানা মনি বলেন, গত ১৬ অক্টোবর বেসরকারী টেলিভিশন ’৭১ এ এক টক শো’র মাধ্যমে সাংবাদিক মাসুমা ভাট্টিকে চরিত্রহীন নারী বলে অপমানিত করেছেন ব্যারিস্টার মঈনুল হোসেন। এটি নারী সমাজসহ সকল সাংবাদিককে অপমানিত করা হয়েছে।
মামালার আইনজীবী জানান, তিনি ইলেক্ট্রনিক ডিভাইস ও মিডিয়ায় এই উক্তি প্রচার করাতে ডিজিটাল নিারপত্তা আইন ২০১৮ এর ২৯( ১) ধারায় অপরাধ করেছেন। এই আইনে তার বিরুদ্ধে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালতে এই মামলা দায়ের করা হয়েছে। আদালতের বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোজিনা খান মামলাটি আমলে নিয়ে বিকেলে এ সংক্রান্ত আদেশ দিবেন বলে জানান তিনি।





সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা
সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা
চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত
বিশ্ব র্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ
পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন