শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গুনীজন » চট্টগ্রামে মনিরুজ্জামান ইসলামাবাদীর স্মরণসভা অনুষ্ঠিত
প্রথম পাতা » গুনীজন » চট্টগ্রামে মনিরুজ্জামান ইসলামাবাদীর স্মরণসভা অনুষ্ঠিত
শনিবার ● ২৭ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে মনিরুজ্জামান ইসলামাবাদীর স্মরণসভা অনুষ্ঠিত

---চট্টগ্রাম প্রতিনিধি :: (১২ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৫মি) ব্রিটিশ বিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা ও প্রখ্যাত সাংবাদিক মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৬৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল আজ শনিবার ২৭ অক্টোবর চট্টগ্রাম নগরীর কদম মোবারক এতিমখানা মার্কেটস্থ ৫ম তলায় চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত বলেন, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী পরাধীন ভারতে বাঙালিদের সাংবাদিকতায় উদ্বুদ্ধ করেছিলেন। তিনি রাজনীতি, সাংবাদিকতা ও লেখনির মাধ্যমে মানুষকে জাগ্রত করেছিলেন। স্বাধীনতার পক্ষে বাঙালি তরুণদের উদ্বুদ্ধ করেছিলেন। অন্যায়ের বিরুদ্ধে তাঁর সংগ্রাম ছিল অবিরত। সংবাদপত্রের স্বাধীনতার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।

স্মরণসভায় প্রধান আলোচকের বক্তব্যে সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিজয়’৭১ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন ডা. আর.কে রুবেল বলেন, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক ভারতবর্ষ। আসুন আমরা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে দলমতের উর্ধ্বে উঠে এক হয়ে কাজ করি।

উল্লেখ্য, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী কদম মোবারক মুসলিম এতিমখানা, কদম মোবারক এম ওয়াই উচ্চ বিদ্যালয় ও বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন-একাধারে সাংবাদিক, সাহিত্যিক, সমাজ সংস্কারক, ইতিহাসের কালোজয়ী মহাপুরুষ, শিক্ষাবিদ, নাগরিক নন্দিত মনিষী ও এদেশে বাংলায় প্রকাশিত দৈনিক পত্রিকার প্রথম মুসলমান সম্পাদক।

স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অনলাইন নিউজ পোর্টাল আলোকিত সন্দ্বীপ ডট কম সম্পাদক ও চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

এসময় অনলাইন দৈনিক দেশবার্তা সম্পাদক ও চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন আবু ছালেহ’র সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন- অধ্যক্ষ রতন দাশ গুপ্ত, দৈনিক গিরিদর্পণের সাংবাদিক সিআর বিধান বড়ুয়া, অনলাইন প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক হোসেন মিন্টু, মাসিক চকবাজার সম্পাদক এস. ডি জীবন, অনলাইন প্রেস ক্লাবের সদস্য শাহীন সোহেল, শিপক কুমার নন্দী, অনলাইন সিটিজি ক্রাইম টিভির বার্তা সম্পাদক নেজাম উদ্দিন, সাপ্তাহিক প্রাণের চট্টগ্রাম সম্পাদক কামাল হোসেন ও ব্যাংকার রবিউল হোসেন টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।





গুনীজন এর আরও খবর

কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার
সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার

আর্কাইভ