বৃহস্পতিবার ● ১৫ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » খেলা » জয়া চাকমার বিজয়ী প্রমীলা ফুটবল দল ফিরলো বিকেএসপিতে
জয়া চাকমার বিজয়ী প্রমীলা ফুটবল দল ফিরলো বিকেএসপিতে
ক্রীড়া প্রতিবেদক :: বিকেএসপির প্রমীলা দল সুব্রত মুখার্জী কাপ অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে গতকাল রাত ১২টায় প্রতিষ্ঠানে প্রত্যাবর্তন করে। গত ৯ নভেম্বর অনুষ্ঠিত ফাইনালে বিকেএসপি ভারতের সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল দলকে ১-০ গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। দিল্লীর আম্বেদকার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ছিল। খেলার অন্তিম মূহুর্তে(৩০ সেকেন্ড আগে) বিকেএসপির পক্ষে রত্না আক্তার জয় সূচক গোলটি করেন। টুর্নামেন্টে সেরা খেলোয়ারের পুরস্কার পান বিকেএসপির রত্না আক্তার এবং সেরা কোচের পুরস্কার পান বিকেএসপি দলের কোচ জয়া চাকমা্। এর আগে বিকেএসপির মেয়েরা কোয়ার্টার ফাইনালে ৭-০ গোলে পশ্চিম বাংলাকে এবং সেমিফাইনালে টাইব্রেকারে ৫-৪ গোলে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়াকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। সুব্রত কাপে প্রমীলা দলটি এবার নিয়ে তিনবার অংশগ্রহণ করে। এর মধ্যে ২বার চ্যাম্পিয়ন হয়্। প্রথমবার কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমান প্রমীলা দলকে মিষ্টি মুখ করান এবং বিকেএসপি পরিবারের পক্ষ থেকে দলের সকলকে অভিনন্দন জানান।
দলের মেনেজার ও কোচের দায়িত্বে আছেন যথাক্রমে জয়া চাকমা ও মো.শিহিদুল ইসলাম লিটন বিকেএসপি প্রমীলা দলটি সুব্রত কাপে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল