শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » ঢাকা » আচরণ বিধি লংঘনের ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ : বাম গণতান্ত্রিক জোট
প্রথম পাতা » ঢাকা » আচরণ বিধি লংঘনের ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ : বাম গণতান্ত্রিক জোট
শুক্রবার ● ১৬ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আচরণ বিধি লংঘনের ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ : বাম গণতান্ত্রিক জোট

---ঢাকা প্রতিনিধি ::  আচরণ বিধি লংঘনের ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ  এবং আসন্ন নির্বাচনকে অবাধ-নিরপেক্ষ-অর্থবহ-গ্রহণযোগ্য করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাম গণতান্ত্রিক জোট। জোটের সভায় অবিলম্বে দৃশ্যমান-বিশ্বাসযোগ্য পদক্ষেপ গ্রহণ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া সভায় আসন্ন নির্বাচনে জোটের প্রার্থীদের আসন বণ্টন ও নির্বাচনী ইশতেহার নিয়ে প্রাথমিক আলোচনা হয়।

আজ বৃহস্পতিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন জোটের সমন্বয়ক ও সিপিবি’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম।

সভায় উপস্থিত ছিলেন বাসদের বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের মোশারেফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী)’র ফখরুদ্দিন কবীর আতিক, গণসংহতি আন্দোলনের ফিরোজ আহমেদ এবং সিপিবি’র কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন ও রুহিন হোসেন প্রিন্স।

সভায় বলা হয়, নির্বাচনের তারিখ ঘোষণার পর আওয়ামী লীগের মনোনয়নকে ঘিরে ব্যাপক শোডাউন, রাস্তা বন্ধসহ অন্যান্য ঘটনায় আচরণ বিধি লংঘনের বিষয়ে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় নির্বাচন কমিশন সম্পর্কে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। পরবর্তীতে বিএনপি অফিসের সামনের সহিংস ঘটনা চলমান নির্বাচনী পরিবেশের শঙ্কাকে আরো বাড়িয়ে তুলেছে। আর গণভবনকে ঘিরে সরকারি সুবিধা নিয়ে দলীয় প্রার্থীর সাক্ষাৎকার, প্রচার মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রচার, নির্বাচনকালীন সরকারের ভূমিকা ও আচরণ বিধি লংঘনের ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। প্রচার প্রোপাগান্ডা, মনোনয়ন বাণিজ্যসহ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে টাকার খেলার যে উৎসব দেখা যাচ্ছে তা প্রতিকারেও নির্বাচন কমিশনের ভূমিকা নেই।

সভায় নির্বাচনী আচরণবিধি লংঘনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সরকারি দলসহ সকল দল ও ব্যক্তিবর্গের জন্য সমসুযোগ প্রদানের দাবি জানানো হয়। এ ছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের দল নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।





ঢাকা এর আরও খবর

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)