শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেট-২ আসনে মা-ছেলের মনোনয়ন ফরম জমা নিয়ে যা বললেন লুনা
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেট-২ আসনে মা-ছেলের মনোনয়ন ফরম জমা নিয়ে যা বললেন লুনা
শুক্রবার ● ১৬ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট-২ আসনে মা-ছেলের মনোনয়ন ফরম জমা নিয়ে যা বললেন লুনা

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-২ আসন (বিশ্বনাথ-ওসমানীনগর) দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা দীর্ঘ অর্ধযুগ ধরে নিখোঁজ ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা ও বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব। গতকাল বৃহস্পতিবার বিকালে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে ফরম দুটি জমা দেন আবরার ইলিয়াস। মনোনয়ন প্রত্যাশী ও তাদের সঙ্গে আগত নেতাকর্মীদের ভিড়ের কারণে কার্যালয়ে যাননি তাহসিনা রুশদীর লুনা। তার সঙ্গে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তিনি ওই সময় অবস্থান করছিলেন কার্যালয়ের নীচে। আগামী ১৮ থেকে ২০ নভেম্বর ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, সিলেট-২ আসনে কে হচ্ছেন বিএনপির প্রার্থী। ইলিয়াসপত্নী লুনা না ছেলে আবরাব ইলিয়াস অর্ণব। এনিয়ে এলাকায় চলছে কানাঘোষা। তবে শেষ পর্যন্ত এ আসন থেকে কে ধানের শীষের প্রতিক নিয়ে নির্বাচন করবেন তা এখনও বলা মুশকিল। এরজন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।

তবে বিএনপি নেতারা বলছেন, ধানের শীষ প্রতিক নিয়ে ইলিয়াসপত্নী লুনা ও কিংবা তাঁর ছেলে আবরাব ইলিয়াস নির্বাচনে আসলে বিপুল ভোটে বিজয়ী হবেন। সুষ্ট নির্বাচন হলে এখানে বিএনপির ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত বলে তারা মন্তব্য করেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দলীয় মনোনয়ন জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করে আজ (১৬ নভেম্বর) শুক্রবার সকালে সাংবাদিকদের তাহসিনা রুশদি লুনা বলেন, কৌশলগত কারণে সিলেট-২ আসনে বিএনপির পৃথক দুটি দলীয় মনোনয়ন ফরম জমা দেয়া হয়। যদি কোনো কারনে আমি নির্বাচনে অংশ নিতে না পারি, তবে এ আসন থেকে আমার ছেলে আবরাব ইলিয়াস অর্ণব নির্বাচন করবে। আর যদি আমার নির্বাচন করতে কোনো বাঁধ না থাকে তাহলে এ আসন থেকে তিনি নির্বাচন করবেন বলে জানান।

লুনা বলেন, আমার ছেলের দাখিলকৃত দলীয় মনোনয়ন ফরমে উল্লেখ রয়েছেন, যদি কোনো কারণে আমি (লুনা) নির্বাচন করতে না পারি, তবে সে (আবরাব ইলিয়াস) সিলেট-২ আসনে নির্বাচন করবে।

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ট হবে কি তা নিয়ে বিএনপির সন্দেহ রয়েছে। এখনও বিএনপি নেতাকর্মীর ওপর মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। সুষ্টভাবে নির্বাচন সম্পন্ন হলে বিএনপির সকল প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে বলে তিনি আশাবাদি।





আর্কাইভ