শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৯ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট-১, ৫ ও ৬ আসনে নির্বাচনী লড়াইয়ে ১৩ হেভিওয়েট প্রার্থী
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট-১, ৫ ও ৬ আসনে নির্বাচনী লড়াইয়ে ১৩ হেভিওয়েট প্রার্থী
সোমবার ● ১৯ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট-১, ৫ ও ৬ আসনে নির্বাচনী লড়াইয়ে ১৩ হেভিওয়েট প্রার্থী

---সিলেট প্রতিনিধি :: আসন্ন সাংসদ নির্বাচনের আর মাত্র ৪০দিন বাকি। সাধারন ভোটারদের মাঝে বইছে নির্বাচনী আমেজ। দেশজুড়ে বইছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণ আগামী ৩০ ডিসেম্বর এবং মনোনয়ন জমার শেষ দিন ২৮ নভেম্বর। সে হিসেবে মনোনয়ন জমার আর মাত্র দিন কয়েক বাকি। তবে এখন পর্যন্ত দেশের বড় দুই দল প্রার্থী ঘোষণা না করায় চলছে মনোনয়ন প্রত্যাশীদের দৌঁড়ঝাপ।

সিলেটের ৬টি আসনে অর্ধশতাধিক মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের প্রায় একডজন হেভিওয়েট নেতাও রয়েছেন। দলীয় মনোনয়ন পেতে তারাও কেন্দ্রে চালিয়ে যাচ্ছেন লবিং। এসব হেভিওয়েটদের নিয়ে সাধারণ ভোটারদেরও আগ্রহের কমতি নেই।

দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংসদীয় আসন হিসেবে পরিচিত সিলেট-১ (সিটি করপোরেশন-সদর)। বলা হয়, এ আসনে বিজয়ী প্রার্থীর দলই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। এজন্য এ আসনে বিজয়ী হতে বরাবরই হেভিওয়েট প্রার্থী দিয়ে থাকে রাজনৈতিক দলগুলো।

সবদলই চায় এ আসনে হেভিওয়েট প্রার্থী দিয়ে আসনটি নিজেদের দখলে রাখতে। এবারো এর ব্যতিক্রম নয়। আওয়ামী লীগ থেকে এবারও মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান সাংসদ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
দলের পছন্দের শীর্ষে থাকা অর্থমন্ত্রী মুহিত মনোনয়ন ফরম সংগ্রহ করলে তার আগ্রহ ছোট ভাই জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমনেকে নিয়ে। তিনি নির্বাচন না করলে এ আসনে মোমেনকে প্রার্থী চান তিনি। ইতোমধ্যে তিনি সিলেট ও ঢাকায় বিভিন্ন সময় গণমাধ্যমে তার এ আগ্রহের কথা ব্যক্ত করেছেন।

এ দুই মনোনয়ন প্রত্যাশী ছাড়াও আসনটিতে হেভিওয়েটদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন লড়াইয়ে রয়েছেন সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। এছাড়া এ আসনে দলের মনোনয়ন চেয়েছেন সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। হেভিওয়েটদের তালিকায় তিনি না পড়লেও জনবান্ধব এবং কর্মীবান্ধব নেতা হিসেবে তাকে হেভিওয়েট হিসেবে বিবেচনা করেন দলীয় নেতাকর্মীরা।

এছাড়া বিএনপি এবং ঐক্যফ্রন্ট থেকে সিলেট-১ আসনেও আলোচনায় আছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। এদের মধ্যে প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুরের নাম আলোচিত হচ্ছে। শিগগিরই দেশে ফেরা সম্ভব হলে এ আসন থেকে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানও প্রার্থী হতে পারেন এমন গুঞ্জনও রয়েছে নেতাকর্মীদের মাঝে। তবে পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কারণে তার সহসা দেশে ফেরা সম্ভব নাও হতে পারে।

হেভিওয়েটের তালিকায় না থাকলেও গত প্রায় ৭-৮ বছর ধরে এ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ করে যাচ্ছেন সাবেক সাংসদ খন্দকার আবদুল মালিকের ছেলে ও খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির।
---

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত সিলেট-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন সাবেক সাংসদ, পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও রেডক্রিসেন্টের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। হেভিওয়েট এ প্রার্থী রয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের তালিকার শীর্ষে। মজুমদার মনোনয়ন পেলে আসনটি আওয়ামী লীগের পক্ষে ধরে রাখা সম্ভব হবে বলে মনে করেন সাধারণ ভোটাররাও। গতনির্বাচনে শারীরিক অসুস্থতার কারণে তিনি নির্বাচনে অংশ না নিলেও এবার তিনি দলটির মনোনয়ন চেয়েছেন।

এছাড়া সিলেট-৬ আসনের হেভিওয়েট প্রার্থীর তালিকায় আওয়ামী লীগ থেকে আলোচনায় আছেন বর্তমান এমপি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে এ আসনে এবার মহোজোট থেকে সাবেক বিএনপি নেতা ও সদ্য বিকল্পধারায় যোগ দেওয়া শমসের মবিন চৌধুরী প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তবে সেক্ষেত্রে বিকল্পধারা মহাজোটে যোগ দেওয়ার উপর নির্ভর করবে বিষয়টি। বিকল্পধারা মহাজোটে যোগ না দিলে এ আসনে নুরুল ইসলাম নাহিদ বা কানাডা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার হোসেনের মধ্যে একজন হবে আওয়ামী লীগের প্রার্থী- এমনটা মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।





প্রধান সংবাদ এর আরও খবর

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)