শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২০ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » সংস্কার প্রয়োজন বালাসীঘাট-ত্রিমোহিনী রেলপথ
প্রথম পাতা » গাইবান্ধা » সংস্কার প্রয়োজন বালাসীঘাট-ত্রিমোহিনী রেলপথ
মঙ্গলবার ● ২০ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংস্কার প্রয়োজন বালাসীঘাট-ত্রিমোহিনী রেলপথ

---গাইবান্ধা প্রতিনিধি :: বালাসীঘাট-বাহাদুরাবাদ নৌরুটটি পুনরায় চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য পলাশবাড়ি-গাইবান্ধা-বালাসীঘাট সড়কটি সম্প্রসারণের কাজ শুরু করা হয়েছে। কিন্তু বালাসীঘাট-ত্রিমোহিনী জংশন রেল পথ সংস্কারে কোন উদ্যোগ নেয়া হয়নি। ফলে বালাসীঘাট-বাহাদুরাবাদ নৌরুট চালু হলে সড়ক পথে বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল করলেও ট্রেন চলাচল অনিশ্চিত হয়ে পড়বে।
১৪ বছর ধরে অযতœ আর অবহেলায় পড়ে থেকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বালাসীঘাট-ত্রিমোহিনী রেলপথটি। এই রেলপথে অসংখ্য কাঠের স্লিপার হয় চুরি গেছে নয় তো অযতেœ অবহেলায় নষ্ট হয়ে গেছে। ফলে এ রেলপথটি চালু করতে হলে রেল লাইনের স্লিপার বদলানো জরুরী হয়ে পড়েছে। ২০২০ সালের দিকে বালাসীঘাট-বাহাদুরাবাদ নৌরুটটি ড্রেজিংয়ের মাধ্যমে সক্রিয় করে তোলা হবে নৌ মন্ত্রণালয় সুত্রে জানা গেছে। এরফলে যমুনা নদীতে ফেরি ও লঞ্চ সার্ভিস চালু করা যাবে। এ সময় রেলওয়ে ফেরীর মাধ্যমে এ রুটে ট্রেন চলাচল পুনরায় চালু করার উদ্যোগ নেয়া হবে বলে রেল কর্তৃপক্ষ ও নৌ পরিবহন মন্ত্রণালয় সুত্রে জানা গেছে।
রেলওয়ে বিভাগ সুত্রে জানা গেছে, ১৯৩৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত অল্প খরচে ও স্বল্প সময়ে ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ৮টিরও বেশি জেলায় যাতায়াতের জন্য গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড় ও লালমনিরহাট জেলার জনগণ প্রথমে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার তিস্তামুখঘাট-বাহাদুরাবাদ ও পরে বালাসীঘাট-বাহাদুরাবাদ নৌরুট ব্যবহার করে যাতায়াত করতো। এতে দূরত্ব যেমন কম হতো তেমনি সময় সাশ্রয় এবং অল্প খরচে যাতায়াতের সুযোগ ছিল।
১৯৮৬ সাল থেকে দিনাজপুর-তিস্তামুখ ঘাট এবং পরবর্তীতে দিনাজপুর-বালাসীঘাট রুটে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ও একতা এক্সপ্রেসসহ অন্যান্য মেইল ট্রেন চালু ছিল। নদীতে নাব্যতা সংকটের কারণে ২০০৪ সালে বালাসীঘাট-বাহাদুরাবাদ নৌরুটে ফেরী সার্ভিস বন্ধ করে দিতে হয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, এ রেলপথের অসংখ্য স্থানে কাঠের স্লিপার পঁচে নষ্ট হয়েছে বা চুরি গেছে। রেললাইনের নিচের মাটি বৃষ্টির পানিতে সরে গেছে। ট্রেন চলাচল না থাকায় মরিচা পড়ে গেছে রেললাইনে। বর্তমানে বালাসীঘাট-ত্রিমোহিনী রেলপথের বিভিন্ন স্থানে রেললাইন থেকে স্লিপার এবং মাটি সরে যাওয়ায় সেগুলো ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই রেলপথে রয়েছে ৯টি সেতু। সেগুলোর এখন নড়বড়ে অবস্থা।
এব্যাপারে পশ্চিমাঞ্চল রেলওয়ের লালমনিরহাট বিভাগের ব্যবস্থাপক মো. মোস্তাফিজার রহমান বলেন, বালাসীঘাট-বাহাদুরাবাদ নৌরুট চালু হলে আবারও দিনাজপুর-বালাসীঘাট রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু করা যাবে। তবে তার জন্য রেলপথ সংস্কার করতে হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)