মঙ্গলবার ● ২০ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে কাভার্ড ভ্যানে ধাক্কায় পিকআপ চালক নিহত
গাজীপুরে কাভার্ড ভ্যানে ধাক্কায় পিকআপ চালক নিহত
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লেগে এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকের সহযোগী আপেল (২৫) গুরুতর আহত হয়েছেন।
আজ ২০ নভেম্বর মঙ্গলবার ভোরে সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ মিয়া (২৮) শ্রীপুর উপজেলার দক্ষিণ আবদার এলাকার আবুল কাশেমের ছেলে। আপেল একই উপজেলার হয়দেবপুর গ্রামের ফজলুল মোড়লের ছেলে।
পুলিশ জানায়, সোহাগ পিকআপ নিয়ে ঢাকা থেকে ফিরছিলেন। পথে চট্টগ্রাম ট্রান্সপোর্ট এজেন্সির কাভার্ড ভ্যান একটি গাড়ির পেছনে ধাক্কা দিয়ে থেমে যায়।
পরে কাভার্ড ভ্যানের পেছনে পিকআপটির ধাক্কা লাগে। এতে সোহাগ ঘটনাস্থলেই মারা যান ও তার সহযোগী আপেল আহত হন।
মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হুসেন জানান, এ ঘটনায় কাভার্ডভ্যান ও পিকআপ আটক করা হলেও কাভার্ডভ্যানের চালক পলাতক রয়েছে। আবেদনের প্রেক্ষিত্রে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ