শিরোনাম:
●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১২ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া
বুধবার ● ১২ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া

---গাজীপুর জেলা প্রতিনিধি :: পোশাক শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

১২ ডিসেম্বর বুধবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও শ্রমিকরা জানান, সরকার ঘোষিত বেতন কাঠামোয় বেতন বৃদ্ধির দাবিতে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সাইনবোর্ড এলাকার ইস্ট ওয়েস্ট, প্রীতি সোয়েটার ও ম্যাট্রিক্স কারখানার শ্রমিকরা প্রথমে কারখানার অভ্যন্তরে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিছিল সহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে শিল্প পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

শ্রমিকরা রাস্তায় যানবাহন ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে কয়েক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বেলা সোয়া ১১টার দিকে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম জানান, বেতন ভাতা বাড়ানোর দাবিতে শ্রমিকরা রাস্তায় নামলে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়।

এদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় বেতন বৃদ্ধির দাবিত বুধবার বিক্ষাভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।

পুলিশ ও শ্রমিকরা জানায়, কোনাবাড়ী এলাকায় কয়েকটি পোশাক কারখানার গেট ভাঙচুর ও জানালায় ইট-পাটেকল নিক্ষপ করা হয়। পরে দুপুর ১২টার দিক ফুটপাতের দোকানের আসবাবপত্র দিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে ওই সড়েক সকল যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় শ্রমিকরা লাঠিসোঠা নিয়ে মহাসড়েক অবস্থান নেয়। পরে কোনাবাড়ী থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থেল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করে। এ সময় শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

কোনাবাড়ী শিল্প পুলিশের সহকারী উপপিরদর্শক (এএসআই) মোঃ সোহেল রানা জানান, কয়েক দিন ধরে শ্রমিকরা বিক্ষাভ করছেন। বুধবার সকাল থেকে শ্রমিকরা বিক্ষাভ শুরু করেন। দুপুরে তারা মহাসড়ক অবরোধ করেন। পরে কয়েক রাউন্ড টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করে তাদের ধাওয়া দিলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)