শিরোনাম:
●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
রাঙামাটি, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১২ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » গনগ্রেফতার বাড়িঘর ভাংচুর নির্বাচন তদন্ত কমিটির চেয়ারম্যনের কাছে লিখিত অভিযোগ
প্রথম পাতা » খুলনা বিভাগ » গনগ্রেফতার বাড়িঘর ভাংচুর নির্বাচন তদন্ত কমিটির চেয়ারম্যনের কাছে লিখিত অভিযোগ
বুধবার ● ১২ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গনগ্রেফতার বাড়িঘর ভাংচুর নির্বাচন তদন্ত কমিটির চেয়ারম্যনের কাছে লিখিত অভিযোগ

---ঝিনাইদহ প্রতিনিধি :: অবশেষে ঝিনাইদহের ৪টি আসনে নৌকার সমর্থকদের ব্যাপক নৈরাজ্য, বাড়ি বাড়ি গিয়ে পুলিশের গনগ্রেফতার, মারধর ও প্রচার মাইক ভাংচুরের অভিযোগ করেছে বিএনপি প্রার্থীরা। বুধবার জেলা রির্টানিং অফিসার, সহ-রিটার্নিং অফিসার ও নির্বাচনী তদন্ত কমিটির চেয়ারম্যন ও ঝিনাইদহ যুগ্ম-জেলা দায়রা জজের কাছে পৃথক ভাবে এ সব আবেদন করা হয়। বুধবার দুপুরে ধানের শীষের প্রধান এজেন্ট মোঃ জাহিদুল ইসলাম একটি আবেদন পত্র তদন্ত কমিটির চেয়ারম্যনের কাছে জমা দেন। এ ছাড়া ঝিনাইদহ-৪ আসনে বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ও ঝিনাইদহ-১ আসনে এড আসাদুজ্জামান জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত ও মৌখিক ভাবে জানান। ঝিনাইদহ-২ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বুধবার ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর টেক্সটাইল কলেজের পাশে এবং গান্না ইউনিয়নের লক্ষিপুর গ্রামে আমার প্রচার মাইক হামলা করে ভাংচুর করা হয়। হাট গোপালপুর বাজারে লিফলেট বিতরণের সময় আমার সমর্থক জাহাঙ্গীর কবির মিন্টু, খাঁজুরা সাইদ জোয়ার্দ্দার, আবু সাইদ, ডাকবাংলার বৈডাঙ্গা থেকে খাদেম, রবিউল ডাক্তার, আনোয়ারসহ ৫০ জনকে পুলিশ গ্রেপ্তার করে। এছাড়া হামদহ বাস ষ্ট্যান্ডে আশরাফের দোকান ভাংচুর, শুকুর আলীর বাড়ি ভাংচুর ও তার স্ত্রী এবং ছেলেকে মারধোর করে। অচিন্তানগর গ্রামের ইদ্রিস আলীর দুইটা গরু ও তিনটি ছাগল লুট করেছে নৌকার সমর্থকরা। বালিয়া ডাঙ্গার আরব আলী, হরিশংকরপুরের লোকমান উভয়কে মেরে হাত পা ভেঙ্গে দিয়েছে নৌকার সমর্থকরা। মান্দারতলার আমিরুলের বাড়ি ও আক্তারের দোকান ভাংচুর করা হয়েছে। স¤্রাট নামে একজনকে হাতুড়ি পেটা করা হয়েছে। শহরের ওয়াজির আলী স্কুলের সামনে উপজেলা বিএনপির নেতা ডাকবাংলা এলাকার জাহাঙ্গীর, কামাল হোসেন ও শরীফুল ইসলামকে বুধবার বিকালে নৌকার সমর্থকরা ব্যাপক মারধর করে। ঝিনাইদহ পৌরসভার কাউন্সিলর বিএনপি নেতা মহিউদ্দীনকে গ্রেফতরা করা হয়েছে। অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে ডাকবাংলা ফাড়ির এসআই তৌহিদুল ইসলাম সারারাত গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় তান্ডব চালিয়ে বেড়াচ্ছেন। নির্বাচনী এলাকায় ধানের শীষের কর্মী ও সমর্থকদের মারধোর এবং নানা রকম ভয় ভীতি ও অকথ্য ভাষায় গালি-গালাজসহ ব্যাপক সহিংসতা চলানো হচ্ছে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে নির্বাচনী আচারণ বিধি লংঘন করে জেলাব্যাপী পুলিশ ও আওয়ামীলীগের এই অরাজকতা চলতে থাকলে সুষ্ঠ, নিরপেক্ষ ও অংশ গ্রহণমূলক নির্বাচন হওয়া সম্ভব নয়। তবে এসব বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম হিরন জানান, বিএনপির আভ্যন্তরিন কোন্দলে এ ঘটনা ঘটেছে। নৌকার কোন সমর্থক বা কর্মী হামলার সাথে জড়িত নয়। এদিকে, ঝিনাইদহ-৪ আসনে বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ জানান, নৌকার প্রার্থী নিজে ও কালীগঞ্জ থানার ওসি বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে এলাকা ত্যাগের জন্য হুমকী দিচ্ছে। ঝিনাইদহ-১ আসনে বিএনপি প্রার্থী এ্যড. আসাদুজ্জামান আসাদ অভিযোগ করেন, শেখপাড়া বাজারে তার গাড়ি বহরে হামলা চালিয়ে অর্ধশত যানবাহন ভাংচুর করেছে নৌকার ক্যাডার বাহিনী। হামলা চালানোর পর উল্টো শৈলকুপা থানা পুলিশ বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে পুলিশের পাশাপাশি নৌকার সমর্থকরা ব্যাপক অরাজকতা সৃষ্টি করেছে। এ সব বিষয়ে তিনি রির্টানিং অফিসারের কাছে প্রতিকার দাবী করেন। এ বিষয়ে শৈলকুপার সহ-রিটার্নিং অফিসার ইউএনও উসমান গণি জানান, প্রতিটি ঘটনা ঘটার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। আমরা চেষ্টা করছি পরিবেশ শান্ত রাখার।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)