বুধবার ● ১২ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থীকে জরিমানা
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থীকে জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আজ বুধবার বিকেলে সিলেটের বিশ্বনাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমির উদ্দিনকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রচার কাজে ব্যবহৃত অটোরিকসা (সিএনজি) গাড়িতে হাতপাখা প্রতিক সম্বলিত পোষ্টার লাগিয়ে প্রচার করার অভিযোগে এ জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা আদালত পরিচালনা করেন। এসময় থানার এসআই লিটন রায়ের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিল।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক প্রার্থীকে দুই হাজার টাকা জরিমানা আদায়ের সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, নির্বাচনের আগ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।





উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২
১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড়
সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ