শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে বিএনপি’র ১২ নেতা কর্মীকে কুপিয়ে জখম
প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে বিএনপি’র ১২ নেতা কর্মীকে কুপিয়ে জখম
শনিবার ● ১৫ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাউফলে বিএনপি’র ১২ নেতা কর্মীকে কুপিয়ে জখম

---পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলায় কালাইয়া ও কাছিপাড়া এ দুই ইনিয়নের বিএনপির সভাপতিসহ ১২ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। এদের মধ্যে কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলীকে (৫০) ও মো. আফজাল বয়াতীকে (৫০) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ ১৫ ডিসেম্বর শনিবার দুপুর একটার দিকে কালাইয়া লঞ্চঘাট এলাকায় নিজ বাসভববনের সামনে কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলীকে ছাত্রলীগের কর্মীরা পিটিয়ে গুরুতর জখম করে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে কালাইয়া তিন দোকান এলাকায় মো. রুবেল হোসেন (২৮) নামে এক বিএনপি কর্মীকে পিটিয়ে আহত করা হয়। সকালে কাছিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তৈয়ব আলী সিকদারকে (৬০) বাহেরচর বাজার এলাকায় তাঁর ব্যবসা প্রতিষ্ঠান থেকে নামিয়ে মারধর করা হয়। সোয়া ১১ টার দিকে মো. জাহাঙ্গীর হোসেন (৪০) নামে আরেক বিএনপি কর্মীকে পিটিয়ে গুরুতর জখম করে যুবলীগ ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা।

এর আগে শুক্রবার বিকেলে কর্পূরকাঠী এলাকায় মো. ফারুক গাজী (৪০) নামে এক বিএনপি কর্মীকে মারধর করা হয়। শুক্রবার রাতে মমিনপুর বাজার এলাকায় বিএনপির প্রচারণার মাইক ও সাউন্ডবক্স ভেঙে ফেলা হয় এবং ওই বাজারে মো. মামুন (৪০) ও মো. হালিমের (৩৮) ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তাঁদেরকে মারধর করা হয়। একই রাতে আফজাল বয়াতি (৫০), মো. বাদল শরীফ (৪৫), মো. জামাল খন্দকার (৩৮), মো. খবির খন্দকার (৩৫), মো. বাবুল মেলকারকে (৪০) পিটিয়ে আহত করা হয়। এদের মধ্যে আফজাল বয়াতিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোসা. সালমা আলম বলেন, তাঁদের নেতা-কর্মীদের ওপর কোনো কারণ ছাড়াই মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার বলেন,এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এসব ঘটনার সঙ্গে তাঁদের কোনো নেতা-কর্মী জড়িত না।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)