শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৮ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় রশীদের জাপাতে স্বপদে ফেরার ঘোষণায় বিক্ষুব্ধ নেতাকর্মী
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় রশীদের জাপাতে স্বপদে ফেরার ঘোষণায় বিক্ষুব্ধ নেতাকর্মী
মঙ্গলবার ● ৮ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় রশীদের জাপাতে স্বপদে ফেরার ঘোষণায় বিক্ষুব্ধ নেতাকর্মী

---গাইবান্ধা প্রতিনিধি :: জাতীয় পার্টি থেকে বের হয়ে বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ নির্বাচনে পরাজয়ের পর আব্দুর রশীদ সরকারের আবার জাতীয় পার্টিতে স্বপদে ফেরার ঘোষণায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে পার্টির সর্বস্তরের নেতাকর্মী। নেতাকর্মীরা নীতিভ্রষ্ট আব্দুর রশীদ সরকারকে কোনভাবেই জাতীয় পার্টিতে গ্রহণ করবে না। আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা জাতীয় পার্টি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এসব মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রাগীব হাসান চৌধুরী হাবুল। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশে সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ন্যায় গাইবান্ধায়ও জেলা নেতৃবৃন্দ মহাজোটের প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এই নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন আব্দুর রশীদ সরকার। তিনি এক সময়ে জেলা জাতীয় পার্টির সভাপতি ছিলেন। তিনি সেই পদ থেকে জাতীয় সংসদ নির্বাচনের আগে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আব্দুর রশীদ সরকার তার ব্যক্তিগত কার্যালয়কে জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করেছেন। পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ এর ছবি নামিয়ে ছিঁড়ে ফেলেন। চেয়ারম্যানের প্রতি ন্যাক্কারজনক অবমাননার কারণে নেতাকর্মীদের মধ্যে এখনও চরম ক্ষোভ বিরাজ করছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আতাউর রহমান সরকার, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খান আবু, সহ-সভাপতি জাহেদুল ইসলাম ঝন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউন্নবী রাজু, সাংগঠনিক সম্পাদক একেএম নুরুন্নবী মিঠুল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস চৌধুরী, নির্বাহী সদস্য আব্দুল মান্নান সরকার, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আব্দুল জলিল সরকার প্রমুখ।





আর্কাইভ