মঙ্গলবার ● ৮ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরন
মহালছড়িতে সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরন
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাটে শীতার্থদের মাঝে কম্বল বিতরন করেছেন মহালছড়ি জোনের সেনাবাহিনী। আজ ৮ জানুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ক্যায়াংঘাট ইউনিয়নের তবলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি’র উপস্থিতিতে ২ শতাধিক পাহাড়ি ও বাঙ্গালী পরিবারের মাঝে এ কম্বল বিতরন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান বিশ^জিত চাকমা ও ইউপি মেম্বার আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
কম্বল বিতরন অনুষ্ঠানে মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি বলেন, এলাকায় পাহাড়ি-বাঙ্গালী অনেক বৃদ্ধ-বৃদ্ধা ও গরীব লোক আছে যারা অর্থের অভাবে শীতের কাপড় কেনা সম্ভব হয়না। কনকনে শীতে প্রচুর কষ্টের মধ্যে দিন যাপন করতে হয়। এ সমস্ত মানুষের কথা চিন্তা করে মহালছড়ি জোনের পক্ষ থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণের কর্মসূচী গ্রহন করা হয়েছে। মহালছড়ি জোনের আওতাধীন সকল গরীব এলাকার জন্য এ কর্মসূচী বাস্তবায়ন করা হবে জানান তিনি।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১