শিরোনাম:
●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
রাঙামাটি, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৩ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে থানা ঘেরাও : ভাংচুর করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আহত-১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে থানা ঘেরাও : ভাংচুর করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আহত-১৫
বুধবার ● ২৩ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে থানা ঘেরাও : ভাংচুর করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আহত-১৫

---ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষক শেখ শরিফুল আলমকে লাঞ্ছিতের প্রতিবাদে কোতোয়ালি থানা ঘেরাও করে হামলা ও ভাংচুর করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় পরিস্থিতি সামাল দিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পুলিশ। এতে ৫ পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন। পরে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বুধবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে নগরীর জিলাস্কুল মোড়ে নগরীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক শেখ মো. শরীফুল আলমের প্রাইভেটকারের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এনিয়ে বাকবিতন্ডা হলে ট্রাফিক পুলিশ এগিয়ে আসে। এই ঘটনা সমাধানে সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য আসলাম হোসেন এগিয়ে এলে শিক্ষকের সাথে পুলিশ সদস্যের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে ওই শিক্ষককে নগরীর ২ নং পুলিশ ফাঁড়িতে নিয়ে আটক করা হয়।

পরে এই খবর কলেজে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ কয়েকশ শিক্ষার্থী প্রথমে টাউন হল মোড়ে রাস্তা অবরোধ করে। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে থানার কাঁচের জানালা ও দরজায় ভাংচুর চালায়। তখন তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলও নিক্ষেপ করে। এসময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪/৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছে। সংঘর্ষে ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে ঘটনাস্থল থেকে ৩ শিক্ষার্থীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী ইমরান হোসেন, তানজিল ইসলাম ও এসএম শাহরিয়ার।

এবিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মনসুর আহমেদ জানান, কলেজ কর্তৃপক্ষের সাথে উর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনা চলছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

খবর পেয়ে হাসপাতাল ও কলেজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস ও পুলিশ সুপার শাহ আবিদ হোসেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পুলিশ সুপার শাহ আবিদ হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এ ঘটনায় আমরা একটি তদন্ত কমিটি করছি। এর পেছনে অন্য কিছু আছে কী না তা খতিয়ে দেখা হবে।
এ বিষয়ে কলেজটির অধ্যক্ষ ড. এ. কে.এম আবদুর রফিক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ইতোমধ্যে ঘটনাটি শান্তিপূর্ণ মিমাংসা হয়েছে। আহত ছাত্রদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।





প্রধান সংবাদ এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক

আর্কাইভ