শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৪ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » টাঙ্গাইল » দুদকের ভুল তদন্তের কারণে জাহালম ৩ বছর জেলখাটার পর মায়ের কোলে
প্রথম পাতা » টাঙ্গাইল » দুদকের ভুল তদন্তের কারণে জাহালম ৩ বছর জেলখাটার পর মায়ের কোলে
সোমবার ● ৪ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুদকের ভুল তদন্তের কারণে জাহালম ৩ বছর জেলখাটার পর মায়ের কোলে

---টাঙ্গাইল প্রতিনিধি :: আগেই বড় ছেলে শাহানূরের কাছ থেকে মা মনোয়ারা জেনে গেছেন, জাহালম জেল থেকে ছাড়া পেয়েছেন। খবর পেয়ে অপেক্ষায় মা মনোয়ারা, কখন বাড়ি ফিরবেন তাঁর আদরের খোকা জাহালম, যাকে তিনি তিন বছর দেখেননি। রাতের অন্ধকারে ঘন কুয়াশায় মোবাইলের আলো দূর থেকে দেখে ছুটে এলেন মা মনোয়ারা। জাহালমকে দেখে হাউমাউ করে কেঁদে উঠে জড়িয়ে ধরলেন মনোয়ারা। বাড়ি থেকে কিছু দূরে ফাঁকা মাঠে কান্নার রোল। মা মনোয়ারার আহাজারি। জাহালমের কপালে চুমু দিয়ে মা মনোয়ারা চিৎকার দিয়ে বলে উঠলেন, ‘কার মাথায় বাড়ি দিছিলাম যে আমার এত বড় সর্বনাশ করেছিল।’ ডুকরে ডুকরে কেঁদে চলেন মা মনোয়ারা।

মনোয়ারা যখন জড়িয়ে ধরে বিলাপ করছিলেন তখন জাহালমকে জড়িয়ে ধরেছেন বোন শাহানা ও তাসলিমা। তাঁরাও তখন চিৎকার করে বিলাপ করছিলেন। শাহানা বলছিলেন, ‘আমার ভাই, কোন অন্ধকারে ছিলি এত দিন।’ বাড়ির কাছে ফাঁকা মাঠে কান্নার আওয়াজ শুনে তখন দু’একজন প্রতিবেশী ছুটে আসেন জাহালমের কাছে। এরপর মা মনোয়ারাকে জড়িয়ে ধরে মাঠের আল ধরে বাড়ির উঠানে আসেন জাহালম। সেখানে আবারও জাহালমকে জড়িয়ে ধরে বুক ফাটা কান্না শুরু করেন মনোয়ারা। তখন মনোয়ারা কান্নার সুরে বলতে শুরু করেন তাঁর যত বেদনার কথা। বারবার বলতে থাকেন, ‘আমার সোনার ব্যাটা বিনা দোষে তিন তিনটা বছর জেল খাটল। আমার সোনার ব্যাটা আজ বাড়ি ফিরল।’

মনোয়ারা বললেন, ‘ব্যাটাগো জন্য জীবনভর অনেক কষ্ট করেছেন। মায়ের আহাজারি দেখে জাহালমও মা, মা বলে চিৎকার করে আহাজারি করতে থাকেন। জাহালমের মুখে শুধু একটাই বুলি, ‘মাগো, মা।’ ঘুরেফিরে মনোয়ারার একটাই কথা, ‘এই জীবনে এই দৃশ্য আমি ভুলবার পারুম না। কত কষ্টে কেটেছে আমার ব্যাটার দিনরাত।’

উচ্চ আদালতের আদেশে জাহালম গতকাল রবিবার দিবাগত রাত ১ টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। রাত ৪টা নাগাদ টাঙ্গাইলের নাগরপুরে বড় ভাই শাহানূরকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরেন। জাহালমকে কাছে পেয়ে মা মনোয়ারা বলেন, ‘মানষে আমার সর্বনাশ করেছে, আল্লাহ তাগো বিচার করো।’

এর আগে জেল থেকে বের হয়ে কাশিমপুর কারাফটকে সাংবাদিকদের জাহালম বলেন, ‘কখনো বিশ্বাস করতে পারিনি ছাড়া পাব।’ বিনা দোষে জেল খাটতে হলো। এর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেন জাহালম। সেসময় হাইকোর্টকে ধন্যবাদ জানান জাহালম। একই সঙ্গে তিনি গনমাধ্যম ও মানবাধিকার কমিশনকেও ধন্যবাদ জানিয়েছেন।

গত ৩০ জানুয়ারি একটি দৈনিক পত্রিকায় ‘স্যার, আমি জাহালম, সালেক না’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি সেদিন বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশ গুপ্ত। শুনানি নিয়ে আদালত জাহালমের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে স্বতঃপ্রণোদিত রুল জারি করেন। একই সঙ্গে নিরীহ জাহালমের গ্রেপ্তারের ঘটনার ব্যাখ্যা দিতে দুদক চেয়ারম্যানের প্রতিনিধি, মামলার বাদী দুদক কর্মকর্তা, স্বরাষ্ট্রসচিবের প্রতিনিধি ও আইনসচিবের প্রতিনিধিকে ৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় সশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ দেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় গতকাল দুদক চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে দুদকের মহাপরিচালক (তদন্ত), মামলার বাদী আব্দুল্লাহ আল জাহিদ, স্বরাষ্ট্রসচিবের (সুরক্ষা) প্রতিনিধি যুগ্ম সচিব সৈয়দ বেলাল হোসেন এবং আইন সচিবের প্রতিনিধি সৈয়দ মুশফিকুল ইসলাম আদালতে হাজির হন।

শুনানি নিয়ে সোনালী ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগে দুদকের করা সব মামলা থেকে নিরীহ জাহালমকে অব্যাহতি দিয়ে আজই (গতকাল) মুক্তি দিতে নির্দেশ দেন হাইকোর্ট। আদালত বলেছেন, ‘এক নির্দোষ লোককে এক মিনিটও কারাগারে রাখার পক্ষে আমরা না।’

একই সঙ্গে হাইকোর্ট এই ভুল তদন্তের সঙ্গে কারা জড়িত, তাঁদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন। না হলে আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করবেন বলে জানান





টাঙ্গাইল এর আরও খবর

জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
কারও উপর দায় চাপিয়ে সরকারের পার পাওয়ার সুযোগ নেই : সাইফুল হক কারও উপর দায় চাপিয়ে সরকারের পার পাওয়ার সুযোগ নেই : সাইফুল হক
সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আজ ৪৭ তম মৃত্যুবার্ষিকী সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আজ ৪৭ তম মৃত্যুবার্ষিকী
গণবিষ্ফোরনের আতংকে সরকার বেসামাল হয়ে পড়েছে : টাংগাইলে সাইফুল হক গণবিষ্ফোরনের আতংকে সরকার বেসামাল হয়ে পড়েছে : টাংগাইলে সাইফুল হক
মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে দু’দফায় হামলার শিকার হয়েছেন ড. রেজা কিবরিয়া ও সাবেক ভিপি নুর মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে দু’দফায় হামলার শিকার হয়েছেন ড. রেজা কিবরিয়া ও সাবেক ভিপি নুর
বাস-ট্রাক-পিকাপের ত্রিমুখী সংঘর্ষে মিরসরাইয়ের ২ চালক নিহত বাস-ট্রাক-পিকাপের ত্রিমুখী সংঘর্ষে মিরসরাইয়ের ২ চালক নিহত
সবুজ ধান কাটার ভিডিও শেয়ার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে যুবকের বিরুদ্ধে মামলা সবুজ ধান কাটার ভিডিও শেয়ার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে যুবকের বিরুদ্ধে মামলা
মুজিববর্ষের কার্যক্রমের প্রচারণা সঠিকভাবে জানাতে সাংবাদিকদের প্রতি তথ্য সচিবের আহবান মুজিববর্ষের কার্যক্রমের প্রচারণা সঠিকভাবে জানাতে সাংবাদিকদের প্রতি তথ্য সচিবের আহবান
ন্যায় বিচার পেলাম না : কাদের সিদ্দিকী ন্যায় বিচার পেলাম না : কাদের সিদ্দিকী

আর্কাইভ