শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » জমির লোভে বোনকে হত্যার চেষ্টা : ভাই গ্রেফতার
প্রথম পাতা » গাইবান্ধা » জমির লোভে বোনকে হত্যার চেষ্টা : ভাই গ্রেফতার
বুধবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জমির লোভে বোনকে হত্যার চেষ্টা : ভাই গ্রেফতার

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার সুন্দরগঞ্জের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে জমি দখলের জন্য বোন মরিয়ম বেগমকে হত্যার চেষ্টা করেছে ভাই রুহুল আমিন। এ ঘটনায় পুলিশ রুহুল আমিনকে গ্রেফতার করেছে।
মামলা সুত্রে জানা গেছে, মরিয়ম বেগম খামার পাঁচগাছি মৌজায় তার ক্রয়কৃত ৩৯ শতক জমি ভোগ দখল করে আসছিলেন। কিন্তু মরিয়ম বেগমের বিমাতা ভাই উত্তর কেকৈ কাশদহ গ্রামের মো. আছর উদ্দিনের ছেলে রুহুল আমিন ও তার স্ত্রী বানেছা বেগম ওই জমি দখলের জন্য দীর্ঘদিন থেকে বিরোধ করে আসছে। এরই জের ধরে গত ৩ ফেব্র“য়ারি মরিয়ম বেগম ও তার স্বামী শহিদুল ইসলাম জমিতে বোরো ধান রোপন করতে গেলে রুহুল আমিন তার লোকজন নিয়ে তাদের উপর চড়াও হয়ে বেদম মারপিট করে। একপর্যায়ে রুহুল আমিন ধারালো অস্ত্র দিয়ে মরিয়ম বেগমকে হত্যার জন্য উপর্যুপরি কোপায়। এতে তিনি মারাত্মক জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মামলা হলে পুলিশ রুহুল আমিনকে গত বৃহস্পতিবার গ্রেফতার করে।
উল্লেখ্য, রুহুল আমিন পিতার সম্পত্তি দখলের জন্য তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। নির্যাতনের ভয়ে তার পিতা আছর উদ্দিন সাদুল্যাপুরে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতরভাবে বসবাস করছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)