মঙ্গলবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » ঢাকা বিভাগ » নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভী’র নির্দেশে আধুনিকায়ন হলো বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার
নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভী’র নির্দেশে আধুনিকায়ন হলো বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার
নারায়ণগঞ্জ প্রতিনিধি :: নারায়ণগঞ্জের বন্দরে দ্রুত গতিতে এগিয়ে চলছে কেন্দ্রীয় শহীদ মিনার পূণঃনির্মাণ কাজ। আগামী ২১শে ফেব্রুয়ারী আন্তজার্তিক মাতৃভাষা তথা শহীদ দিবসে শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পণের লক্ষ্য নিয়েই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী’র নির্দেশে ঠিকাদার দ্রুততম সময়ের মধ্যেই কাজ শেষ করতে চলেছেন। শহীদ মিনার নির্মাণ কাজ অনেকটা শেষ পর্যায়ে ইতোমধ্যে ৩টি মিনারসহ ৫টি স্তম্ভ গড়ে তোলা হয়েছে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্থানীয় ২২নং ওয়ার্ডের কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়ার সঙ্গে আলাপকালে তিনি জানান,আন্তজার্তিক মাতৃভাষা দিবসকে লক্ষ্য করেই শহীদ মিনার কাজ দ্রুততম সময়ে সম্পন্নের চেষ্টা চালানো হচ্ছে। ইতোমধ্যে প্রায় সিংহভাগই শেষ হয়ে গেছে আশা করি একুশের প্রথম প্রহরে বন্দরের সর্বস্তরের জনসাধারণ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবে। তিনি আরো বলেন,বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারটি সেই ১৯৫২সালের সাক্ষী হয়ে আছে। তারই ধারাবাহিকতায় এটি পূণঃনির্মাণ হয়েছে। ভবিষ্যত প্রজন্মের কাছে এর সঠিক ইতিহাস তুলে
ধরতেই এটিকে সচিত্রভাবে আধুনিকায়ন করা হয়েছে। মূল স্তম্ভটি সিড়িসহ দৈর্ঘ্য ৩০ ফুট এবং প্রস্থ ৫৫ফুট। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০লাখ টাকা।





স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি
মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে
আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে
ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা